শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটায় গভীর রাতে ডাকাতের হানা, গুলিতে ২ পুলিশসহ আহত ৪
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় গভীর রাতে ডাকাতের হানা, গুলিতে ২ পুলিশসহ আহত ৪

স্টাফ রিপোর্টার ।।
পটুয়াখালীর কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাত দল।
এ সময় তাদের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্যসহ আহত হয়েছেন চারজন। সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫-৬ সদস্যের ডাকাত দল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ হাওলাদারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশকে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামে এক মোটরসাইকেল চালক গুলিবিদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া করলে ডাকাতের দল পালিয়ে যায়।
অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ হাওলাদার বলেন, প্রতিবেশী যুবক ইব্রাহীম টের পেয়ে ফোন দিয়ে স্থানীয়দের জড়ো করে এবং টহল পুলিশকে জানায়। পুলিশ ও লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পলিয়ে যাওয়ার সময় গুলি করে। এতে পুলিশসহ চারজন আহত হয়েছেন। পুলিশের হাতে অস্ত্র থাকলে ডাকাতদের ধরা সম্ভব হতো। মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, দুষ্কৃতকারীদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এ সময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »