শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায়, ৮ ট্রলার আটক
প্রকাশ: ৭ জুলাই, ২০২১, ৬:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায়, ৮ ট্রলার আটক

মোঃ জহিরুল ইসলাম, কুয়াকাটাঃ

বঙ্গোপসাগরে সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় অভিযান চালিয়ে আটটি মাছ ধরার ট্রলারসহ চার লাখ মিটার জাল ও মাছ জব্দ করেন কুয়াকাটা নৌ-পুলিশ।

মঙ্গলবার দিনব্যাপী গোপন সংবাদের ভিত্তিতে পায়রা বন্দর সংলগ্ন সোনারচর এলাকা থেকে কুয়াকাটা নৌ পুলিশের (এ এসআই) মো. কামরুজ্জামানের নেতেৃত্বে একদল নৌ-পুলিশ অভিযান চালিয়ে নাম বিহিন ৮টি ট্রলার জব্দ করেন।

কলাপাড়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলার মালিক ১.ইব্রাহিম (৪৫) ৪০ হাজার, ২. জুলহাস(৩২) ২৫ হাজার, ৩. মঈনউদ্দীন(৩৫) ২২ হাজার, ৪. বেল্লাল(২৩) ২৫ হাজার, ৫.আনোয়ার(৪৫) ৪০ হাজার, ৬. সাহের আলী(৪০) ২৫ হাজার, ৭. ছাইদুল ইসলাম(৩৬) ১৮ হাজার, ৮.ইব্রাহিম(৩২) ১৮ হাজার টাকা জরিমানা করেন।

কুয়াকাটা নৌ পুলিশ পুলিশ ফাঁড়ির (এ এসআই) কামরুজ্জামান বলেন, আমরা টিম নিয়ে সমুদ্রে টহলে রয়েছি যাতে কোন অসাধু চক্র মাছ ধরতে না পারে।

কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আজকে আটজন ট্রলার মালিককে সর্বমোট ২ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এর আগেও অনেক জেলেকে আমরা জরিমানা করেছি।
গত ২০ মে থেকে শুরু হয়েছে ৬৫ দিনের সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা, চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এই নিষেধাজ্ঞায় যাতে কোনো জেলে সমুদ্রে মাছ শিকার না করতে পারে সে ব্যাপারে সর্বদাই খেয়াল রাখছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »