সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটায় বন্ধ থাকা রেস্তরাঁ অবশেষে খুলেছে
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২, ১:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় বন্ধ থাকা রেস্তরাঁ অবশেষে খুলেছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলা প্রশাসকের হস্তক্ষেপে কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য ডাকা রেস্তরাঁ মালিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু হলে জেলা প্রশাসন নড়েচড়ে বসে। এরপর কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কয়েক দফা আলাপ আলোচনায় জেলা প্রশাসকের কার্যালয়ে বসতে রাজি হন রেস্তরাঁ মালিক সংগঠনের নেতারা। পটুয়াখালী জেলা প্রশাসক মোহম্মদ কামাল হোসেন রেস্তরাঁ মালিকদের স্বাস্থ্যসম্মত পরিবেশে এবং ন্যায্যমূল্যে খাবার বিক্রির নির্দেশনা দিয়ে আপাতত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় শিথিল করার আশ্বাস দেয়ার দাবি করেছেন তারা। এরপর তারা জেলা প্রশাসককে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। বুধবার দুপুরের পর প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রেস্তরাঁ মালিক সমিতির সভাপতি মো. সেলিম মুন্সী ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন জানিয়ে বলেন, আমরা জেলা প্রশাসকের নির্দেশনা মেনে রেস্তরাঁ পরিচালনার জন্য প্রস্তুত রয়েছি। করোনা পরবর্তী সময় ব্যাপক লোকসানের মুখে চাইলেও রাতারাতি সবকিছু তাদের নির্দেশনামতো করতে পারছি না। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কোনোভাবেই আমাদের সময় প্রার্থনার বিষয়টি আমলে না নিয়ে দফায় দফায় মোবাইল কোর্ট পরিচালনা করে আসছিল। এ অবস্থায় আমরা বাধ্য হয়ে ধর্মঘটে গিয়েছি। বুধবার সকাল থেকে বন্ধ থাকা রেস্তরাঁগুলো সন্ধ্যায় খুলে দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টার দিকে আকস্মিক কুয়াকাটার রেস্তরাঁ মালিকরা তাদের রেস্তরাঁয় দফায় দফায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানাকে অযৌক্তিক দাবি করে পরদিন সকাল থেকে রেস্তরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়। বুধবার সকাল থেকে একটানা এ ধর্মঘট চলে। এ সময় কুয়াকাটায় আগত পর্যটকদের বিড়ম্বনায় পড়তে হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »