● ●


কুয়াকাটায় ৭টি ট্রলার সহ ৩৫ জেলে আটক ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
প্রকাশ: ৪ জুলাই, ২০২১, ৮:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় ৭টি ট্রলার সহ ৩৫ জেলে আটক ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

মোঃ জহিরুল ইসলাম, কুয়াকাটাঃ

পটুয়াখালীর কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৭টি ট্রলার ও ৩লক্ষ মিটার জালসহ ৩৫ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। রবিবার বিকাল তিনটায় উপজেলার আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। আটককৃত ৮ জেলের বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ানের বিভিন্ন এলাকায় এবং বাকি ২৭ জেলের বাড়ি রাঙ্গাবালী উপজেলার।
গোপন সংবাদরে ভিত্তিতে দিনভর অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এ সময় ৩ লক্ষ মিটার জাল এবং আনুমানিক দুই মন মাছ আটক করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ট্রলার মালিককে ৩০ হাজার করে এবং চারটি ট্রলার মালিককে ২৫ হাজার টাকা করে সাতটি ট্রলার মালিককে মোট ১ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কয়েকদিন ধরে এসব জেলেরা সমুদ্রসহ বিভিন্ন নদ নদীতে মাছ শিকার করে আসছে। গোপন সংবাদরে ভিত্তিতে দিনভর অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে মাছ শিকার করায় সাতটি ট্রলারকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »