শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটা বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবক মিলন ফিরলো ১৩ বছর পর
প্রকাশ: ৯ জুলাই, ২০২১, ১০:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটা বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবক মিলন ফিরলো ১৩ বছর পর

মোঃ জহিরুল ইসলাম, কুয়াকাটাঃ

কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ ১৩ বছর পরে মিলন আকন (৩০) নামের এক যুবককে ফিরে পেয়েছে তার মা,বাবা,

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১ টার দিকে নিখোঁজ মিলনকে বাড়িতে নিয়ে আসে তার পরিবার। গত দুইদিন আগে এক আত্নীয়’র মাধ্যমে শুনতে পারে পাশ্ববর্তী জেলা বরগুনার তালতলী উপজেলায় তাঁকে রাস্তায় পাগল বেশে দেখতে পেয়েছে।

বৃহস্পতিবার সকালে তালতলীতে গিয়ে মিলনের মা মিনারা বেগম, ও ভাই রুবেল আকন, তার পরিচয় নিশ্চিত করে সমুদ্র পথে ট্রলারযোগে বাড়িতে নিয়ে আসে।
ফিরে আসা মিলন আকন কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের শাহ-আলম আকনের বড় ছেলে।

মিলনের বাবা শাহ-আলম আকন বলেন, আমার ছেলে মিলন ২০০৮ সালে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তার সাথে আরো ফারুক (১২), খোকন (২৫) নামে দু’জন ছিল কেউই ফেরেনি, অনেক খোঁজা খুজি করেছি তাদেরকে। হঠাৎ দু’দিন হলো শুনতে পেয়েছি আমার ছেলে মিলনকে নাকি পাওয়া গেছে তালতলী। পরে ওর মা গিয়ে নিয়ে আসছে এবং এটা যে আমার ছেলে আমি পুরোপুরি নিশ্চিত।

মিলনের মা মিনারা বেগম জানান, আমার ছেলেকে আমি দীর্ঘ ১৩ বছর পর আমার বুকে ফিরে পেয়েছি। আমি অনেকদিন এই সাগর পারে পারে ছেলের খোঁজে দিন কাটিয়েছি। আজ আমার আর কোনোকিছু চাওয়ার নেই, আমার ছেলেটা এখন মানসিক অসুস্থ। আমি এখন ওরে চিকিৎসা করাবো ও সুস্থ হলে বলতে পারবো ও এতদিন কোথায় ছিল।

কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনির শরীফ বলেন, আমার ওয়ার্ডের মিলন নামের একটি ছেলে ‘০৮ সালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল, আজকে তাঁকে তার পরিবার তালতলী থেকে বাড়িতে নিয়ে আসছে। মিলোনের বাবা, মা, পরিবারের লোক তার গায়ে থাকা যে কাটা দাগের কথা বলতেছে তা পুরোপুরি মিলেগেছে এবং তার সাথে কাজকরা জেলেদের মাধ্যমে আমি ওর পরিচয় নিশ্চিত হয়েছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »