শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ
প্রকাশ: ১ অক্টোবর, ২০২১, ১২:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ

মোঃ জহিরুল ইসলাম,কুয়াকাটাঃ পর্যটন নগরী কুয়াকাটা পৌর এলাকার মাদ্রাসা ও হেফজখানায় কোরআন শরীফ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা শুভ সংঘ ক্লাব। বৃহস্পতিবার( ৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুয়াকাটা সমুদ্র সৈকত মাদ্রাসা থেকে শুরু করে কচ্চুপখালী তালিমুল কোরআন হাফেজী ও নূরানী মাদ্রাসা এসে বিতরন শেষ হয়। কুয়াকাটা পৌরসভার মধ্যে মাদ্রাসা ও হেফজখানার জন্য চাহিদা অনুযায়ী ৫ থেকে ২০জেল করে কোরআন শরীফ দেওয়া হয়। মোট ১১ টি মাদ্রাসার জন্য এক শত কোরআন শরীফ বিতরণ করে সংগঠনটি।

কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সভাপতি, জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে , ক্রীড়া সম্পাদক, রুবেল হোসেন শুভ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক, রুহুল আমিন ইসলাম রুবেল, বেল্লাল হোসেন মাদ্রাসা ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। কুয়াকাটা সমুদ্র সৈকত নূরানী হাফেজী মাদ্রাসা, হোসেন পাড়া তালিমুল কোরআন হাফেজী ও নূরানী মাদ্রাসা, মকবুল শিকদার তালিমুল কুরআন নূরানী হাফেজী মাদ্রাসা, দক্ষিণ নবীনপুর নূরানী ও হাফেজ মাদ্রাসা, কুয়াকাটা নবীনপুর খানকায়ে সালেহিয়া কমপ্লেক্স, কচ্চুপখালী তালিমুল কুরআন হাফেজী মাদ্রাসা, মধ্য মেলা পাড়া রশিদিয়া কারিমিয়া কিরাতুল কুরআন বহুমুখী মাদ্রাসা,কুয়াকাটা আশি ঘর হাফেজী মাদ্রাসা, দোভাষী পাড়া কেরাতুল কোরান মাদ্রাসা।

পবিত্র কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,হোটেল আল বেলালের ব্যবস্থাপনা পরিচালক, মাসুম আল বেলাল। হোটেল সমুদ্র বিলাসের ব্যবস্থাপনা পরিচালক, ডাঃ ইসমাইল ইমন। কোরান শরীফ বিতরণ অনুষ্ঠানে মকবুল শিকদার তালিমুল কুরআন নূরানী হাফেজী মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ নজরুল কারি বলেন, ইসলামকে সবার মধ্যে উন্মোচন করতে আগে মুসলমানদের ইসলামের পথে আসতে হবে। আজকে কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের উদ্যোগে কুরআন শরীফ বিতরণ করছে তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।

হোটেল আল-বেলাল এর ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেলাল বলেন, কুয়াকাটা পৌরসভায় অনেকগুলো মাদ্রাসা রয়েছে, কুয়াকাটার বৃত্তবান ব্যক্তিদের মাদ্রাসা গুলোর পাশে দাঁড়ানো উচিত, ইসলামের বাণী সবার কাছে পৌঁছে দিতে। ধর্মীয় কাজ সহযোগিতা করতে মাদ্রাসার ছাত্রদের পাশে আল্লাহর কিতাব নিয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শুভ সংঘ ক্লাব। এসময় ডাঃ ইসমাইল ইমন বলেন এটি একটি সুন্দর উদ্যোগ নিয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠন, যারা কুয়াকাটার বুকে বিনা স্বার্থে অসহায় দুস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে অনেক আগে থেকে। তারই ধারাবাহিকতায় নূরানী হাফেজী মাদ্রাসা গুলোতে পবিত্র কুরআন শরীফ বিতরণ করছে।

কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, পবিত্র গ্রন্থ আল-কোরান মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের মাঝে পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ কুয়াকাটায় অনেকগুলো মসজি ও মাদ্রাসা রয়েছে আমরা যদি সবাই এই প্রতিষ্ঠান গুলোর পাশে থাকি তাহলে এই মাদ্রাসা গুলো থেকেই দেশের শ্রেষ্ঠ হাফেজ কারী বেরিয়ে আসবে পড়াশোনা শেষে। এ বছর কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সামাজিক কাজগুলোর মধ্যে প্রধান যে পরিকল্পনা নেয়া হয়েছে স্থানীয় মসজিদ ও মাদ্রাসা গুলো নিয়ে কাজ করা। আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই আমাদের পাশে থেকে যারা আর্থিক সহযোগিতা করেছে সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »