
কেঁদে ওঠে মন
শিরিন আক্তার
নির্ভয় নিঃসংশয় বলিষ্ঠ মননে
তুমি মহৎ মানব ধরার কাননে।
অগুনতি গুণে মানে তুমি সে অনন্য
তোমার দর্শনে মোরা হয়েছি যে ধন্য।
কর্মে ধর্মে তুমি ছিলে সমুদয় সেরা
তোমার জীবন খানা ছিল ন্যায্যে ঘেরা।
তোমার পরশে কতো দুঃখী পেয়েছে তৃপ্তি
তুমি তোমার তুলনা তুমি মানে শান্তি।
শিক্ষক রূপে এলে তুমি জ্বেলে দিয়ে আলো
আমাদের ফেলেে তুমি আছো কোথা বলো!
তোমার ধ্যানে আজও কেঁদে ওঠে মন
সালাম গুরু হে! আইয়ুব আলী আকন।