সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোচিং-বাণিজ্য বন্ধ হবে: দীপু মনি
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোচিং-বাণিজ্য বন্ধ হবে: দীপু মনি

প্রস্তাবিত আইন পাস হলে কোচিং বাণিজ্য বন্ধ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৯ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এবং বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের (বিইআরএফ) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং খারাপ নয়, সমস্যা কোচিং বাণিজ্য। শিক্ষা আইনের মধ্যে কোচিংয়ের ব্যাপারটা অ্যাড্রেস করেছি। আমি বারবার বলছি, কোচিংয়ের দরকার হতে পারে। সব শিক্ষার্থী ক্লাসরুমে সব শিখে ফেলবার অবস্থা নাও থাকতে পারে। কোনও শিক্ষকের সব শিক্ষার্থীকে এক রকম করে বোঝাবার অবস্থা নাও থাকতে পারে। বাড়িতে বাবা-মা বা অন্য অভিভাবকের শেখাবার সময় নাও থাকতে পারে। সে ক্ষেত্রে বাইরের একটি সাপোর্ট শিক্ষার্থীর দরকার হতে পারে। পৃথিবীর সব দেশেই কোচিং রয়েছে। আমাদের এখানে নানা ধরনের কোচিং রয়েছে। কোচিং খারাপ না, কিন্তু কোচিংয়ের মধ্যে যদি এরকম বিষয় এসে যায় যে ক্লাসের শিক্ষক যদি শিক্ষার্থীকে তার কাছে কোচিং করতে বাধ্য করেন, তাহলে সেটি অনৈতিক। এটি যেন কোনোভাবেই না হয়, সে জন্য আমরা শিক্ষা আইনে বলেছি— শিক্ষক তার নিজের ক্লাসের শিক্ষার্থীকে পড়াতে পারবেন না। বলতে পারেন, বাস্তবায়ন কীভাবে হতে পারে? অনেক কিছুই বাস্তবায়নে সমস্যা হয়ে থাকে। যদি আইনে হয়, আর যদি সচেতনতা তৈরি করতে পারি তাহলে সম্ভব। পরীক্ষার সময় কোচিং বন্ধ করার পর সারা দেশ থেকে আমাদের কাছে মেসেজ আসে—কোথায় কোথায় কোচিং হয়। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করি, তখন তারা ব্যবস্থা নেন। যদি আইনের এই প্রস্তাবটি পাস হয়, তাহলে এটি বাস্তবায়নের সুযোগ থাকবে।’
শিক্ষামন্ত্রীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নেতৃত্ব দেন ইরামের সভাপতি ভোরের কাগজের রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য এবং ইরাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার আকতারুজ্জামান।
এই মতবিনিময় সভায় শিক্ষা বিষয়ক রিপোর্টারদের আরেক সংগঠন  বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের (বিইআরএফ) সভাপতি ও চ্যানেল আইয়ের মোস্তফা মল্লিক, সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্ট এস এম আববাস ও বিইআরএফের যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন নিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইরাবের উপদেষ্টা রাকিব উদ্দিন, সাবেক সভাপতি মোশতাক আহমেদ, ইরাবের সহ-সভাপতি নুরুজ্জামান মামুন, যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, কোষাধ্যক্ষ এলতেফাত হোসাইন, দফতর সম্পাদক সেলিম আহমেদ, প্রচার সম্পাদক রাহুল শর্মা, প্রকাশনা সম্পাদক তুহিন সাইফুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুম্মান তূর্য, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মুরাদ মজুমদার, আইসিটি সম্পাদক এনামুল হক প্রিন্স, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ, আবদুল হাই তুহিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »