সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোষ্ঠকাঠিন্য দূর করতে খাবেন যে ৬ খাবার
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২২, ১২:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোষ্ঠকাঠিন্য দূর করতে খাবেন যে ৬ খাবার

আঁশজাতীয় খাবার কম খাওয়া, পর্যাপ্ত পানি পান না করা, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খাওয়া কিংবা শরীরচর্চা না করা কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ। খাদ্য তালিকায় নির্দিষ্ট কিছু খাবার রাখতে পারেন কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে চাইলে। তবে ঘরোয়া উপায়ে যদি সমস্যার সমাধান না হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। জেনে নিন কোন কোন খাবার দূর করবে কোষ্ঠকাঠিন্য। সবুজ শাক খান বেশি করে সবুজ শাক খান বেশি করে

১। ইসবগুলের ভুসি
প্রতিদিন এক গ্লাস পানিতে ২ চা চামচ ইসবগুলের ভুসি গুলিয়ে খান। অন্ত্রের ভেতরে এটি পানি শোষণ করে পিচ্ছিল করে দেয় অন্ত্রের দেয়াল। অনেকে ইসবগুল ভিজিয়ে রেখে খান। এটি করবেন না। এতে পানি শোষণের ক্ষমতা কমে যায় ইসবগুলের। ফলে কার্যকারিতা হারায় ডায়েটারি ফাইবার সমৃদ্ধ উপকারী উপাদানটি। পানি বা দুধের সঙ্গে ইসবগুল মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলুন।

২। আপেল
কোষ্ঠকাঠিন্য দূর করতে চাইলে খাদ্য তালিকায় প্রচুর আঁশ সমৃদ্ধ খাবার রাখার বিকল্প নেই। আঁশ বা ফাইবারের চাহিদা মেটাতে খেতে পারেন আপেল। একটি মাঝারি আকারের আপেল খেলে দৈনন্দিন ফাইবারের চাহিদার অনেকটুকুই মেটে।

৩। নাশপাতি
ডায়েটারি ফাইবার সমৃদ্ধ আরেকটি চমৎকার ফল হচ্ছে নাশপাতি। মাঝারি আকারের একটি নাশপাতি খেলে প্রতিদিনের ফাইবারের চাহিদার ২২ শতাংশ পূরণ হয়। ফলে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা সম্ভব হয়।

৪। পালং শাক
সবুজ শাকজাতীয় খাবার ফাইবারের উৎস। কোলন পরিষ্কার রাখতে তাই পালং শাকের পাশাপাশি অন্যান্য সবুজ শাকও খেতে পারেন নিশ্চিন্তে। ফাইবার ছাড়াও ফলেট, ভিটামিন সি, আয়রন ও ভিটামিন কে মেলে সবুজ শাক থেকে।

৫। মিষ্টি আলু
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান মিষ্টি আলু। খেতে সুস্বাদু এই আলু ডায়েটারি ফাইবারের অন্যতম শক্তিশালী উৎস।

৬। পাকা কলা
প্রতিদিন পাকা কলা খান। এতে যেমন এনার্জি পাবেন, তেমনি দূরে থাকতে পারবেন কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে।

তথ্য: হেলথলাইন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »