শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্যান্সার নিরাময়ে ফুলকপি
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২২, ৭:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ক্যান্সার নিরাময়ে ফুলকপি

ঢাকা: শীতকালের অন্যতম সবজি ফুলকপি। এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু। দারুণ মজার এই ফুলকপিতে রয়েছে গুণে ভরপুর। সবজি ভাজি থেকে শুরু করে মাছ ভুনা, সবজি খিচুড়ি, পাকোড়া, নুডল, সালাদ ইত্যাদি নানাবিধ খাবারে ফুলকপির ব্যবহার করে থাকি আমরা। এবার চলুন জেনে নেয়া যাক এই মজাদার সবজির কিছু স্বাস্থ্য গুণাবলি সম্পর্কে।

১। ফুলকপি সম্পূর্ণ ফ্যাটমুক্ত ও সোডিয়াম মুক্ত একটি সবজি। ক্রুসীফেরাস জাতীয় সবজি যেমন ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি এগুলো আমাদের দেহে ক্যান্সার রোধ করতে সাহায্য করে।

২। ফুলকপির পুষ্টিকর উপাদান যেমন- ভিটামিন ই১ (থায়ামাইন), ই২ , ই৩ থেকে (নিয়াসিন), ই৫ (প্যান্টোথেনিক অ্যাসিড), বি ৬ (পাইরিডক্সিন) এবং ই৯ (সবুজ শাকসজীতে প্রাপ্ত অ্যাসিড)। এই সমস্ত ভিটামিন ও খনিজ পদার্থ আমাদের দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফুলকপিতে আরও আছে প্রচুর পরিমানে ভিটামিন-সি যা আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী।

৩। ফুলকপির পটাশিয়াম উপাদান আমাদের দেহের মজবুত পেশি ও হাড় উন্নয়নে অপরিহার্য ভূমিকা রাখে।

৪। ফুলকপির আইসোথায়োসায়ানেট উপদান আমাদের দেহে ক্যান্সার কোষ বৃদ্ধি দমন করে।

৫। ফুলকপির শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টসমূহের ভিটামিন-সি ও ক্যারটিনয়েড উপদান আমাদের দেহকে র‌্যাডিকাল ড্যামেজ থেকে রক্ষা করে।

৬। ফুলকপির নানা উপাদান আমাদের দেহে অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা সৃষ্ট রোগ কার্ডিওভাসকুলার এবং ক্যান্সার দমন করে থাকে। তাছাড়া ফুলকপি আমাদের দেহের ফুসফুস, স্তন, কোলন এবং আরও নানাবিধ ক্যান্সার রোধ করতে সাহায্য করে।

৭। ফুলকপিতে আছে প্রচুর পরিমানে ভিটামিন-কে ও ওমেগা-৩ ফ্যাটি এসিড যা আমাদের দেহের জ্বালা-পোড়া, ব্যথা দূর করে। প্রতিদিন ফুলকপির ব্যবহারে আমাদের দেহের অতিরিক্ত ওজন সমস্যা, ডায়াবেটিস, পেটের সমস্যা, আলসারটিভ কোলাইটিস ইত্যাদি নানাবিধ সমস্যা দূর করে।

৮। ফুলকপি আমাদের দেহের দীর্ঘস্থায়ী প্রদাহ সমস্যা হ্রাস করে এবং দেহের সঠিক রক্তসঞ্চালনের রক্ষণাবেক্ষণ করে থাকে।

৯। ফুলকপিতে আছে প্রচুর পরিমানে গ্লুকোসিনোলেট যা আমাদের দেহে ডিটক্সিফিকেশন সিস্টেমকে সক্রিয় রাখে।

১০। ফুলকপির এলিসিন উপাদান আমাদের হার্টের সুরক্ষায় কাজ করে, স্ট্রোক হওয়ার সম্ভবনা রোধ করে, ফুলকপির ভিটামিন-সি আমাদের দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »