সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে মানববন্ধন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ।।
ব্যক্তিগত ওষুধের দোকানে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে মানববন্ধন করিয়েছে ভোলার লালমোহনের দেবির চর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা। মঙ্গলবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর বাজারে অবস্থিত ওই মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার ক্লাস বন্ধ রেখে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, সোমবার রাতে দেবির চর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নানের ওষুধের দোকানের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে ওই এলাকার মাঈনুদ্দিনের সঙ্গে হাতাহাতি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে আব্দুল মান্নান শিক্ষক-শিক্ষার্থীদের উসকে দিয়ে মানববন্ধনের আয়োজন করে। এদিকে, মাদ্রাসা চলাকালীন সময়ে ক্লাস বন্ধ রেখে রোদের মধ্যে শিক্ষার্থীদেরকে দাঁড় করিয়ে মানববন্ধন করাকে অযৌক্তিক বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
একই সঙ্গে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন অভিভাবক। এব্যাপারে দেবির চর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও: মাহবুবুর রহমান জানান, সোমবার রাতে আমাদের শিক্ষক মান্নানের ফার্মেসিতে তার ওপর হামলা করে মাঈনুদ্দিন নামের স্থানীয় এক যুবক। এ ঘটনায় মাদ্রাসার সকল শিক্ষকদের সম্মতিক্রমে মানববন্ধন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে বলে স্বীকার করেন তিনি। তবে কারও ব্যক্তিগত স্বার্থে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো কতটুকু যৌক্তিক, এমন প্রশ্নের সদুত্তোর দিতে পারেননি তিনি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত স্বার্থে এবং মাদ্রাসার বাহিরের কোনো ঘটনা ঘটলে প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এমন ঘটনা জানা ছিল না, জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »