শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের ঋণের আবেদন
প্রকাশ: ৩ মে, ২০২১, ৩:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের ঋণের আবেদন

বাসস : সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের ঋণের জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আবেদন আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে।

প্রাথমিকভাবে ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বেসিক ব্যাংক এবং অর্থ-লগ্নিকারি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সে আবেদন গ্রহণ করা হবে। এছাড়াও,এসএমই ফাউন্ডেশনের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও পরবর্তীতে আবেদন করা যাবে।
আজ রোববার অনলাইনে নারী-উদ্যোক্তা সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন ও চেম্বার নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষ নারী-উদ্যোক্তাদের সাথে এসএমই ফাউন্ডেশনের এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মোঃ মফিজুর রহমান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তারও বক্তৃতা করেন।
ড. মোঃ মফিজুর রহমান জানান, প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত অর্থের ২৫ শতাংশেরও বেশী অর্থ নারী-উদ্যোক্তাদের মাঝে বিতরণ করার লক্ষ্যমাত্রা থাকলেও ফাউন্ডেশন আশা করছে ৫০ শতাংশের বেশী ঋণ নারী উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা সম্ভব হবে। তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন করোনাভাইরাসের (কোাভিড-১৯) সংক্রমণ প্রতিরোধজনিত বিষয়ে করনীয় পরিস্থিতিতে ‘অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফা প্রণোদনার আওতায় চলতি অর্থবছরে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের ৩০০ কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়।
ড. মফিজুর রহমান বলেন, ,বরাদ্দকৃত ঋণের এক তৃতীয়াংশ অর্থাৎ ১শ’ কোটি টাকা চলতি অর্থবছরে এবং বাকী ২০০ কোটি টাকা আগামী অর্থবছরে বিতরণ করা হবে। এসএমই ফাউন্ডেশনের এমডি দৃঢ়তার সাথে বলেন, ফাউন্ডেশনের লক্ষ্যই হচ্ছে, যে কোন মূল্যে বেশি সংখ্যক নারী-উদ্যোক্তার ঋণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা।
মতবিনিময় সভায় জানানো হয়, প্রণোদনা প্যাকেজের আওতায় উদ্যোক্তারা ৪ শতাংশ সুদ হারে ঋণ পাবেন। গ্রাহক পর্যায়ে ঋণের পরিমাণ হবে সর্বনি¤œ ১ লাখ টাকা এবং সর্বোচ্চ ৭৫ লাখ টাকা। ব্যাংকার ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ২৪টি সমান মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »