শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি মেয়রের অনুদান প্রদান
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি মেয়রের অনুদান প্রদান

ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা মন্ডপসমূহে অনুদান প্রদান করেছেন। গতকাল বুধবার নগরীর খানজাহান আলী, দৌলতপুর, খালিশপুর ও সোনাডাঙ্গা থানা এলাকার পূজা মন্ডপসমূহে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।
সিটি মেয়র বেলা ১১টায় পাবলা মধ্যপাড়া মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খান জাহান আলী ও দৌলতপুর থানার এবং দুপুর ১২টায় ছোট বয়রা পূজা মন্দিরে খালিশপুর ও সোনাডাঙ্গা থানার পূজা মন্ডপসমূহে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন।

অনুদান বিতরণকালে সিটি মেয়র বলেন, এদেশে হাজার বছরের গড়ে ওঠা সা¤প্রদায়িক স¤প্রীতি কোন অপশক্তি যাতে নস্যাৎ করতে না পারে সেজন্য সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমান সরকার সকল স¤প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও মানুষে মানুষে সৌহার্দে বিশ্বাসী। এ বিশ্বাসকে উপজীব্য করেই প্রতি বছর আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে বলে তিনি উলে­খ করেন এবং এর কোনরূপ ব্যত্যয় যেন না ঘটে সে জন্য প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিকদেরও সজাগ দৃষ্টি রাখার আহŸান জানান।

কেসিসির মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, মোঃ মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মোঃ আনিসুর রহমান বিশ্বাস, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, শেখ আমেনা হালিম বেবী, খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তাযোদ্ধা নূর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, দৌলতপুর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রজত কান্তি দাসসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পৃথক দু’টি অনুষ্ঠানে সিটি মেয়র ৪টি থানার ৫০টি পূজা মন্ডপে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন। উলে­খ্য, কেসিসি’র পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে শীতলা বাড়ি মন্দির প্রাঙ্গণে সদর থানা এলাকার ২৫টি পূজা মন্ডপে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »