● ●


গভীর রাতে হিরো আলমের ভোটের প্রচারে মুনমুন
প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গভীর রাতে হিরো আলমের ভোটের প্রচারে মুনমুন

বিএনপির ছেড়ে দেওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন আলোচিত অভিনেতা মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে ‘একতারা’ প্রতীক নিয়ে ভোটে লড়ছেন। প্রতীক পাওয়ার পর থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট।

শুক্রবার হিরো আলমের ভোটে প্রচারণায় গভীর রাতে অংশ নেন আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী মুনমুন। বগুড়া শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে মুনমুন একতারা প্রতীকের ভোট চেয়েছেন। এদিকে হিরো আলম জানিয়েছেন, শুধু মুনমুন নয়, চলচ্চিত্র জগতের অনেক তারকা অংশ নিবেন একতারা নির্বাচনী প্রচারণায়।

নির্বাচনী প্রচারে অংশ নিয়ে চিত্রনায়িকা মুনমুন সাংবাদিকদের বলেন, ‘উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। হিরো আলম বললেন, ‘আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।’ ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি।’ তিনি শহরের সাতমাথায় রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রচারণা চালান।

ভোটারদের উদ্দেশে মুনমুন বলেন, ‘হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের দুঃখ ও কষ্ট সে অনুভব করতে পারবে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। হিরো আলমের সাহসের প্রতি সম্মান জানিয়ে একবারের জন্য হলেও তাকে এমপি নির্বাচিত করার আহ্বান জানান মুনমুন।’

অন্যদিকে হিরো আলম জানিয়েছে, ভোটারদের চমক দেখাতে আজ রাতে একতারা মার্কার পক্ষে ভোট চাইতে আসবেন চিত্রনায়িকা জেসমিন। পরে চিত্রনায়িকা নাসরিন, কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পী অংশ নিবেন তাঁর নির্বাচনী প্রচারণায়।

প্রচারণায় চমক ইঙ্গিত দিয়ে হিরো বলেন, ‘প্রচারণার শেষ সময়ে একতারা প্রতীকের পক্ষে চলচ্চিত্র তারকারা হেলিকপ্টারে যোগে প্রচারণায় অংশ নিবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »