বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গরু জবাই করে ভূরিভোজের আয়োজন আর্জেন্টিনা সমর্থকদের
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১০:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গরু জবাই করে ভূরিভোজের আয়োজন আর্জেন্টিনা সমর্থকদের

 কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি  

বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

রোববার উপজেলার মাসকা ইউনিয়নের দুলাইন গ্রামের আর্জেন্টিনার সমর্থকরা এ আয়োজন করেন। 

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। খেলা দেখার জন্য বড়পর্দা স্থাপন করা হয়েছে। ক্লাব, সংগঠন ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে উন্নত খাবারের আয়োজন। 

উপজেলার দুলাইন গ্রামের আর্জেন্টিনার সমর্থক আনোয়ার পারভেজ মানিক বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থকরা ফাইনাল খেলা উপলক্ষে খাওয়ার আয়োজন করেছি। এ জন্য আমরা ৮০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে জবাই করেছি। আমরা আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি অন্য দলের সমর্থকদেরকেও দাওয়াত দিয়েছি।

আর্জেন্টিনা সমর্থক মানবাধিকার কর্মী হলি খান জানান, আমরা ফ্রেন্ডস সার্কেলের আয়োজনে রুটি মাংসের খাবারের ব্যবস্থা করেছি। তাছাড়া বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা সমর্থকরা খাবারের আয়োজন করেছেন। 

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ব্রাজিলের সমর্থক আসাদুল করিম মামুন বলেন, আমার দল ফাইনালে না থাকলেও আজ সবার জন্য খাওয়ার আয়োজন করেছি। যারা এখানে খেলা দেখতে আসবেন, তাদেরকে খাওয়ানো হবে। 

কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন বলেন, বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে সমর্থকদের উদ্দীপনার মধ্যে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা তৎপর আছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »