সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচপায় সংখ্যালঘু পরিবারকে ভিটেবাড়ি ছাড়ার হুমকী
প্রকাশ: ৩ জুলাই, ২০১৯, ২:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচপায় সংখ্যালঘু পরিবারকে  ভিটেবাড়ি ছাড়ার হুমকী

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদি ইউনিয়নের রণগোপালদি হাট গ্রামের ২নং ওয়ার্ডের নিতাই চন্দ্রশীল (৬২) ও বিজয় চন্দ্র শীল (৪২) এর পরিবারকে ভিটেবাড়ি ছাড়ার হুমকী দিয়েছে এলাকার প্রভাবশালীরা । এ বিষয়ে নিতাই চন্দ্র শীল প্রতিবেদককে জানান, আমরা দীর্ঘ ৩০ বছর যাবৎ এই জমিতে বসবাস করে আসছি। এই জমি নিরাঞ্জন গাইন ও নারায়ন বেপারীর কাছ থেকে সাড়ে ৫ কড়া জমি ক্রয় করি। আমাদের কাছে বিক্রি করার ১০ বছর পরে কবির তালুকদার ও দিলিপ দেবনাথের কাছে জমি বিক্রি করেন। কবির তালুকদার আমাদের বসতঘরের জমি ভোগ করতে চান। এ নিয়ে আমরা এখন বিপদে আছি। এ বিষয়ে বিজয় চন্দ্র শীল বলেন, এই জমি আমার নামে ও আমার ভাইয়ের ছেলে সঞ্জয় শীলের নামে দলিল হয়েছে। আমরা প্রায় ৩০ বছর পর্যন্ত এই জমি ভোগ দখল করছি। এই জমির ভিতর আমাদের ৩ টি টিনের দোচালাঘর ১ টি লন্ড্রির দোকান ও সেলুন আছে। প্রভাবশালীরা আমাদের ঘর ও সেলুন ভেঙ্গে ফেলতে বলে। এ বিষয়ে নিতাই চন্দ্র শীলের স্ত্রী কৃষ্ণা রাণী বলেন, এই জায়গায় আমরা যখন এসেছি তখন এখানে ডোবা ছিল, জঙ্গল ছিল পরিষ্কার করে এখানে বসবাস করছি। বি এন পি জামাত নেতা বেল্লাল হাং আমাদের বাসার সামনে এসে আমাকে অশালীন ভাষায় গালা গালি করে এবং আমাদের ঘর বাড়ী ভেঙ্গে ফেলবে বলে হুঙ্কার দেয়। এ বিষয়ে বেল্লাল হাং, কবির তাং এর কাছে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যায়। কোন উপায় না পেয়ে বিজয় চন্দ্র শীল গলাচিপা- দশমিনা জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী ৩ এস এম শাহজাদার কাছে লিখিত দরখাস্ত করেন। এস এম শাহাজাদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজ মিয়া ও সাধারন সম্পাদক আনোয়ার হাং দু পক্ষকে ডেকে মিমাংশা করার নির্দেশ দেন। এ বিষয়ে আজিজ মিয়া ও আনোয়ার হাং বলেন, দু পক্ষকে ডাকা হয়েছে কয়েকদিনের মধ্যই শালীস হবে। এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোখসেদ তালুকদার বলেন , ঘটনাটি আমি শুনেছি। আসলে প্রকৃতভাবে নিতাই শীল ও বিজয় শীলেরা বহু বছর পর্যন্ত ওই জায়গায় বসবাস করে আসছে। মঙ্গলবার সকালে বেল্লাল হাং কৃষ্ণা রানী শীলের বাসার সামনে গিয়ে কৃষ্ণা রাণীকে গালমন্দ করে বলে কৃষ্ণা রানী জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »