সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপার যৌতুক না দেওয়ায় স্ত্রীর উপর নির্মম অত্যাচার! অবশেষে বাবার বাড়ীতে ঠিকানা
প্রকাশ: ১৬ আগস্ট, ২০১৯, ১২:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপার যৌতুক না দেওয়ায় স্ত্রীর উপর নির্মম অত্যাচার! অবশেষে বাবার বাড়ীতে ঠিকানা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা যৌতুক না দেওয়ায় স্ত্রী রিপা বেগম (১৮) কে মারধর করে বাবার বাড়ীতে প্রেরন করতে পাষন্ড স্বামী নূর হোসেন হাওলাদার। জানাগেছে, রিপা বেগম হচ্ছেন পৌর সভার ৯নং ওয়ার্ডের দেওয়ান বাড়ীর দেলোয়ার দেওয়ানের মেয়ে। পাষন্ড স্বামীর নূর হোসেন হাওলাদার হচ্ছেন উপজেলার গলাচিপা ইউনিয়নের পক্ষিয়া গ্রামের হাওলাদার বাড়ীর ইউসুব হাওলাদারের ছেলে। রিপা বেগম জানান, নূর হোসেনের সাথে রিপার দেড় বছর আগে শরীয়াত মোতাবেক কাবিন মূল বিবাহ হয়। বিবাহের পর থেকে রিপা তার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক বাবদ স্বামীকে দেয়। পাষন্ড স্বামী নুর হোসেন রিপাকে কোরবানি উপলক্ষে বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চাইতে বলে রিপা না চাওয়ায় একপর্যায়ে পাষন্ড স্বামী তাকে মারধর করে।

রিপাকে মারধর করলে এলকাবাসী রিপার মা বাবাকে খবর দেয়। রিপার মা বাবা বৃহস্পতিবার পাষন্ড স্বামীর বাড়ী থেকে নিয়ে আসে। এ বিষয় রিপার বাবা দেলোয়ার দেওয়ান প্রতিবেদকে বলেন, আমার মেয়েকে আমি দেড় বছর আগে বিয়ে দেই। কিন্তু রিপার স্বামী যৌতুকের জন্য আমার আদরের মেয়েকে মারধর করে। ঐ এলাকাবাসী আমাদেরকে খবর দিলে আমার মেয়েকে নিয়ে আসি। রিপার মা রিনা বেগম বলেন, আমার মেয়েকে বিবাহ দেওয়ার পর একের পর এক অযুহাত দেখিয়ে আমাদের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে মেয়ের জামাই। আবার কোরবানী উপলক্ষে মটরসাইকেল কেনার জন্য টাকা চাইতে মেয়ে আমাদের কাছে না চাওয়ায় আমার মেয়েকে মারধর করে।

এ বিষয় নিয়ে রিপার স্বামী নূর হোসেন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন মিয়া বলেন আসলেই রিপার পরিবার অসহায়। গলাচিপা ইউনিয়ানের পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী বলেন, বিষয়টি আমি শুনেছি দু পক্ষকে আমার পরিষদে ডেকে মিমাংশার ব্যবস্থা করবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »