রবিবার ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় আওয়ামী লীগের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ৩:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় আওয়ামী লীগের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্’র বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর ‘যুগান্তর অনলাইন সংস্কারণে’ সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী কার্যালয়ের সামনের সড়কে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, মু. মনিক মিয়া, হাজী মু. মজিবর রহমান, মাইনুল ইসলাম রনো প্রমুখ।

মানব বন্ধনটি দলীয় কার্যালয়ের সামনে থেকে লঞ্চঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। মানব বন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মানব বন্ধনে বক্তরা মু. শাহীন শাহ্’র বিরুদ্ধে বিভিন্ন ‘যুগান্তর অনলাইন সংস্কারণে’ মিথ্যা সংবাদ প্রকাশের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাছের ঘেরে বিষ প্রয়োগ করা ও সবজি বাগানের ফলন্ত গাছ নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান কর্তৃক এক মহিলা আইনজীবী লাঞ্ছিত হওয়ার ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ায় গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্ তার কার্যালয়ে ওই ‘যুগান্তর অনলাইন সংস্কারণে’ মিথ্যা সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »