শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় ঘর পেল ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার
প্রকাশ: ২০ জুন, ২০২১, ৬:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ঘর পেল ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি:
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ নতুন ঘর উপহার দিয়েছে সরকার। রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দুই শতক জমিসহ সেমিপাকা নতুন ঘর দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্যে পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ৫০০ গৃহহীন পরিবার।
এ সময় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের সাথে যুক্ত থেকে গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি এসএম শাহজাদা এমপি ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও চাবি প্রদান করেন।
জানা গেছে, উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছে প্রথম পর্যায়ে ৩৯৩ ও দ্বিতীয় পর্যায়ে ৫০০ মোট ৮৯৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
প্রথম পর্যায়ের প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ধরা হয়েছিল ১ লাখ ৭১ হাজার ও ১ লাখ ৯০ হাজার টাকা করে। দ্বিতীয় পর্যায়ের প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ টাকা। এতে রয়েছে দু’টি কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমন স্পেস ও একটি বারান্দা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »