মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়তে শুরু করেছে
প্রকাশ: ৮ নভেম্বর, ২০১৯, ৫:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়তে শুরু করেছে

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় গলাচিপা উপজেলায়। বৃহস্পতিবার (৭নভেম্বর) রাত ১১টা থেকে মাঝে মাঝে হালকা দমকা বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল থেকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা দমকা বাতাস বইতে শুরু করেছে। উপকূলীয় জেলেরা ঘূর্ণিঝড়ের বার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে গলাচিপার তীরে ফিরতে শুরু করেছে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবলায় গলাচিপা উপজেলায় সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ১০টায় উপজেরা নির্বাহী অফিসারের কার্যালয় দুর্যোগ প্রস্তুতি বিষয়ে জরুরী সভায় (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, ইতিমধ্যে উপজেলার সবকটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। অপেক্ষাকৃত দুর্যোগ ঝূঁকিপূর্ণ ইউনিয়ন চরকাজল, চরবিশ্বাস, পানপট্টি, গলাচিপা সদর ইউনিয়ন এবং চরবিশ্বাস ইউনিয়নের দ্বীপচর চরবাংলা, গলাচিপা ইউনিয়নের দ্বীপ চরকারফারমায় অতিরিক্ত নজরদারির মধ্যে রাখা হয়েছে। এসব ইউনিয়ন ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সরকারি বেসরকারি উঁচু ভবনগুলো প্রস্তুত রাখা হয়েছে। গবাদি পশু যাতে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নেয়া যায় সে ব্যাপারেও ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া শুকনো খাবার ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও প্রস্তুত রয়েছে। উপজেলা সদরে কন্ট্রোল রুম খুলে সবকিছুই তদারকি করা হচ্ছে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, অফিসার ইনচার্জ আখতার মোর্শেদসহ কৃষি বিভাগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »