মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় জনপ্রিয়তার শীর্ষে ডাক্তার মোঃ মস্তফা সিকদার
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২০, ৯:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় জনপ্রিয়তার শীর্ষে ডাক্তার মোঃ মস্তফা সিকদার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) থেকেঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৫০ শষ্যা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্ব মোট ১৩ জন এম বি বি এস ডাক্তার রয়েছেন। এঁদের মধ্যে সেরা ও গুনগত চিকিৎসার মানের দিক থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ডাক্তার মোঃ মস্তফা সিকদার। তিনি প্রায় ৪ (চার) বছর যাবৎ এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত রোগীদের সেবা ও চিকিৎসা করে যাচ্ছেন।

বিশেষ করে দক্ষিনের রাঙ্গাবালী উপজেলা থেকে ও হাজার হাজার রোগী তাঁর সেবা ও চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি অসহায় রোগীদেরকেও আর্থিক সহযোগীতা করে থাকেন বলে জানা যায়। গলাচিপা পৌরসভায় তাঁর সিকদার ডায়গনিষ্ট সেন্টার নামে মান সম্মত একটি ক্লিনিক রয়েছে। সরেজমিনে দেখা গেছে তার ক্লিনিকে বিভিন্ন রিপোর্টে কোন ধরনের ত্রæটি পাওয়া যায় নাই। এছাড়া, ঐ ক্লিনিকে সল্প খরচে রোগীদের বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করানো হয়। এমনকি অনেক গরিব রোগীদের কাছথেকে পরীক্ষা নীরিক্ষার ফি ও কোন রির্পোটের ফি নেয়া হয় না। এতে করে গলাচিপা ও রাঙ্গাবালী এ দু’ উপজেলার রোগি ও সাধারন জনগনের হৃদয়ে এক সু-চিকিৎসক হিসেবে স্থান করে নিয়েছেন তিনি।

ইতি মধ্যে অত্র এলাকায় তার সুখ্যাতি ছড়িয়ে পরেছে। এমনকি শীতে গরিবদের মাঝে নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেন। এ বিষয়ে রোগী সাজ্জাদ আহমেদ মাসুদ, রফিকুল ইসলাম রুবেল, জসিম উদ্দিন, শাহনাজ পারভিন শিল্পি, মিথিলা, সম্পা দাস, পুতুল রানী দাস, নিমাই দাস, প্রসান্ত দাস এ প্রতিবেদক কে জানান, ডাক্তার মোঃ মস্তফা সিকদার অল্প সময়ের মধ্যে রোগী ও জনসাধারনের মনকে জয় করে নিয়েছেন। তিনি একজন ভাল মনের মানুষ। ভগবান তাকে অনেক ধৈর্য্য দিয়েছেন। তার মোবাইল ফোনে যে কোন রোগী যে কোন সময়ে ফোন দিলে তিনি তৎক্ষনাত ঘটনাস্থলে পৌছে রোগীর চিকিৎসা ও সেবা দিয়ে থাকেন।

এ বিষয়ে ডাক্তার মোঃ মস্তফা সিকদার জানান, আমি এই এলাকার সন্তান। ডাক্তার হিসেবে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করাই আমার প্রধান দ্বায়িত্ব ও কর্তব্য। এটা আমার কাছে একটা মানবিক দ্বায়িত্বও বটে। আমি যথা সম্ভব রোগীদেরকে সঠিক চিকিৎসা ও ভাল সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। গরীব রোগী, প্রতিবন্ধী ও বৃদ্ধা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »