মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় বিটিএফ স্কুলের ৫ম শ্রেণির সমাপনী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০১৯, ১:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় বিটিএফ স্কুলের ৫ম শ্রেণির সমাপনী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ-
পটুয়াখালী জেলার তথা দেশের দক্ষিন জনপদের গলাচিপা উপজেলা প্রশাসনের পরিচালিত বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা/২০১৯ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন স্কুল অধ্যক্ষ ও মিসেস নির্বাহী অফিসার তাহছিনা মাকসুদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শাহ্ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকৌশলী শিক্ষা দরদী মো. আতিকুর রহমান তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, স্কুলের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক হাজী আ. রব সিকদার ও হাজী আবুল বাশার। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, সামনের পৃথিবী অনেক প্রতিযোগীতাময়। তাই কঠোর পরিশ্রম, অধ্যবসায়, মনের দৃঢ়তা নিয়ে ভালো লেখাপড়া করে দেশের উন্নয়নে এবং নিজ ও পরিবারের ভবিষ্যৎ জীবন সুন্দর করতে হবে। তথ্য প্রযুক্তির অপব্যবহারে আমাদের সন্তানেরা লেখাপড়ার সময় ব্যয় করে অপসংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়েছে। তাই শিক্ষার্থী অবস্থায় শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার জন্য তিনি আহŸান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল অধ্যক্ষ জনাবা তাহছিনা মাকসুদ বলেন, দীর্ঘ দিন এই স্কুলের শিক্ষার্থী হিসেবে তোমরা যে লেখাপড়া শিখেছ এবং তোমাদের পূর্বের শিক্ষার্থীরা ভালো লেখাপড়া করে এবং ভালো ফলাফল করে স্কুলের সুনাম বৃদ্ধি করেছে, তোমরাও তোমাদের মেধা দিয়ে তোমার যোগ্যতা প্রমান দিয়ে তোমাদের ভবিষ্যৎ উন্নতি ও স্কুলের সুনাম বৃদ্ধি করবে। বিদায়ী মুহূর্তে তিনি শিক্ষার্থীদের প্রতি দোয়া ও ভবিষ্যৎ উন্নতি কামনা করেন। অনুষ্ঠানে অভিভাবক, সুধী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। পরে, বিদায়ী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরন প্রদান করা হয়। উল্লেখ্য স্কুলটি গত তিন বছর যাবৎ সমাপনী পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশের মধ্যে খ্যাতি লাভ করেছে। স্কুলটি ২০০৮ সালে বর্তমান যুগ্ম সচিব (জনপ্রশাসন) আবুল কাসেম মো. মহিউদ্দিন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার থাকাকালীন সময়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা সদস্য খালিদ হোসেন মিলটন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »