গলাচিপা ও রাঙ্গাবালীতে নেই কোনো আবহাওয়া অফিস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপা ও রাঙ্গাবালীতে নেই কোনো আবহাওয়া অফিস

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি
দূর্যোগে ঝুঁকিপূর্ণ উপজেলা হিসেবে চিহ্নিত হলেও পটুয়াখালী জেলার দুই বিস্তীর্ণ উপজেলা গলাচিপা ও রাঙাবালীতে নেই কোনো আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় সঙ্কেত নির্ণয় করা তো দূরের কথা, বৃষ্টিপাতের পরিমান, বাতাসের গতিবেগ নির্ণয়েও নেই কোনো ব্যবস্থা। এই কারণেই বন্যা হলেই প্রাণহানী ও ক্ষয়ক্ষতির পরিমান ধারণার বাহিরে চলে যায়। তাই মানুষের জীবন রক্ষার্থে অতি দ্রুত আবহাওয়া অফিস স্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে দাবী জানিয়েছে দুই উপজেলাবাসী।জানা গেছে, বঙ্গোপসাগরের কোল ঘেসে অবস্থিত পটুয়াখালী জেলার ৮টি উপজেলার মধ্যে গলাচিপা ও রাঙ্গাবালী অন্যতম। গলাচিপা উপজেলায় ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে প্রায় সাড়ে চার লক্ষ লোকজন বসবাস করে। রাঙ্গাবালী উপজেলার ৫টি ইউনিয়নের পৌনে ২লক্ষ লোক বাস করে। প্রতিবছর কমপক্ষে ১/২টি প্রবল ঘূর্ণিঝড় এসব এলাকায় আঘাত হানে। বিগত দিনগুলোতে ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, রোয়ানু, মোরা ও সর্বশেষ ফণী আঘাত হানে উপকূলবর্তী এসব অঞ্চলগুলোতে। এতে ব্যাপক প্রাণহানী সহ বিভিন্ন ধরনের ক্ষতি সাধিত হয়। কিন্তু এখানে কোনো আবহাওয়া অফিস না থাকায় ঢাকা থেকে আবহাওয়ার বার্তা সংগ্রহ করে জনগনের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। বেশির ভাগ সময় দেখা যায়, ঢাকা থেকে তথ্য সংগ্রহ করতে যে সময় লাগে ততক্ষণে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে যায়। কোনো কোনো সময় সাধারণ জনগন আবহাওয়ার সঠিক বার্তাও পায় না। তথ্যে থাকে ভুল ভরা। ফলে হতাহতের ঘটনা ঘটে থাকে। ক্ষয়ক্ষতির পরিমান দ্বিগুনও ছাড়িয়ে যায়। বিশেষ করে সাগর ও নদীতে মাছ ধরা ট্রলার গুলো সঠিক তথ্য পৌঁছানো যায় না বলে প্রতিবছর প্রায় ৩০ থেকে ৪০জন জেলে ট্রলার ডুবে মারা যায়। তাই ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চলগুলোতে অতি দ্রুত আবহাওয়া অফিস স্থাপনের দাবী করছে এলাকাবাসী।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »