শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গাছের নানাবাড়ি স্বরূপকাঠি
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২২, ১:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাছের নানাবাড়ি স্বরূপকাঠি

সন্ধ্যা নদীর কোলে গড়ে ওঠা সবুজ-সতেজ একটি জনপদের নাম স্বরূপকাঠি। পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার এ অঞ্চলটি বিখ্যাত গাছের জন্য। এ যেন বৃক্ষের জনপদ। সমগ্র অঞ্চলজুড়ে এতটাই গাছগাছালির সমারোহ যে মাটিতে সূর্যের আলো পৌঁছানোই কষ্টকর। প্রকৃতিপ্রিয় মানুষগুলোর কাছে স্বরূপকাঠি যেন এক বোটানিক্যাল গার্ডেন।

গাছের ছোট্ট চারা-কলম থেকে শুরু করে ঘর-আসবাবপত্র তৈরির সব কাঠ পাওয়া যায় এখানে। শত শত নার্সারিতে ফুল-ফলের হাজার রকমের চারা উৎপাদন হয় এ অঞ্চলে। সেসব চারাগাছ পাইকারের হাত হয়ে চলে যায় ঢাকাসহ দেশের প্রত্যন্ত এলাকায়। যেসব গাছের চারা খুঁজে পাওয়া দুর্লভ, সেগুলোও এখানে পাওয়া যায় খুব সহজে। ঢাকার অফিস কিংবা আবাসিক ফ্ল্যাটের বারান্দায় যে সুন্দর ফুলের টব দেখা যায়, সেখানকার অধিকাংশ চারা জন্ম হয়েছে স্বরূপকাঠিতে। এসব কারণে স্বরূপকাঠিকে বলা হয় গাছের নানাবাড়ি।

এখানকার কোথাও পতিত জমি খুঁজে পাওয়ার উপায় নেই। প্রচুর আমড়া, পেয়ারা, সুপারি আর নারকেল গাছ রয়েছে স্বরূপকাঠিতে। তাই ডাব-নারকেল, ঝাড়ুর শলা, ঝাড়ু, নারকেলের ছোবড়া ইত্যাদিও এখানে বিক্রি হয় পাইকারি দরে।

প্রতিদিনই এখানে বসে গাছের চারা কিংবা কাঠ বিক্রির পসরা। তবে সপ্তাহের সোম ও বৃহস্পতিবার  দুদিন এখানে হাট বসে। সেদিন পাইকারি ক্রেতা ও বিক্রেতার সমারোহে পুরো জমজমাট থাকে স্বরূপকাঠি। শুধুই সমগ্র বরিশাল বিভাগ নয়, সেদিন দূরবর্তী অনেক জেলা থেকেই শত শত পাইকার গাছ কিনতে আসে এখানে।  লক্ষাধিক টাকা লেনদেন হয় এই বিখ্যাত হাটে।

নদীমাতৃক বাংলাদেশের মানুষ যে নদী ও নৌকার ওপর কতটা নির্ভরশীল, তা এখানে এলে খুব ভালোভাবে অনুধাবন করা যায়। নৌকা নেই, এমন পরিবার খুঁজে পাওয়া মুশকিল। বিয়ে, বাজার, বাণিজ্য, পরিবহন, চলাচলসহ সব কাজেই নৌকার প্রাধান্য এখানে সবার আগে।

হাতে একটু সময় নিয়ে এই বৃক্ষসাম্রাজ্যে একবার ঘুরতে গেলে আরও দেখা যাবে নেছারাবাদ দরবার শরিফ, ইতিহাসের সাক্ষী হয়ে সেই জলাবাড়ি জমিদার বাড়ি, আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগান, ভাসমান সবজি বাগান, ভাসমান চালের বাজার, আদমকাঠি আশ্রম, বিশাল আয়তনের আমড়া ও সুপারির একাধিক বাগান। ভৌগলিকভাবে স্বরূপকাঠির খুব সন্নিকটেই রয়েছে মাধব রাজার দুর্গাসাগর ও সান্টুর মসজিদ। বানারিপাড়ায় রয়েছে শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মভিটে। সেখানে দর্শনার্থীদের উদ্দেশে শেরেবাংলার ব্যবহার্য আসবাবপত্র ও মালামাল দিয়ে সাজানো হয়েছে একটি জাদুঘর। এ ছাড়া দেখা যাবে ঐতিহ্যবাহী ফজলুল হক কলেজ, ভাসমান বাজারসহ অনেক কিছু।

যাতায়াত

ঢাকা সায়েদাবাদ ও গাবতলী থেকে বাসযোগে  সরাসরি পৌঁছানো যাবে স্বরূপকাঠি। ঢাকা সদরঘাট থেকে সরাসরি লঞ্চে করে যাওয়া যাবে স্বরূপকাঠি। এ ছাড়া সদরঘাট থেকে রাতের লঞ্চে বরিশাল হয়ে স্থানীয় বাহনে যাওয়া যাবে স্বরূপকাঠি। তাই স্বরূপকাঠির স্বরূপ চোখ বুলিয়ে নিন একবার। আপনাকে স্বাগত জানাবে সেখানকার স্নিগ্ধ প্রকৃতি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »