শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গুলশানে স্পা সেন্টারে অভিযান, ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১০:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গুলশানে স্পা সেন্টারে অভিযান, ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

রাজধানীর গুলশানে আবাসিক ভবনের স্পা সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) গুলশান-২ নম্বরে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম ফারজানা বেগম (১৯)। এছাড়া ২২ বছর বয়সী আরেক তরুণী আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত ফারজানার স্বামী জাহিদ হাসান পেশায় মুদিদোকানি। তারা খিলক্ষেত বটতলায় থাকেন। তিনি জানান, তার স্ত্রী একটি বিউটি পার্লারে কাজ করেন বলে তিনি জানতেন। আজ প্রথম সে কাজে গেছে। সকাল ১১টার দিকে বড় বোন আফসানার সঙ্গে বাসা থেকে বের হয়েছিল। দুপুরে পুলিশের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন।

সূত্রে জানা গেছে, আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালানোর অভিযোগে আজ ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত গুলশান-২ এর ৪৭ নম্বর সড়ক-সংলগ্ন একটি ভবনে অভিযান চালান। অভিযানের একপর্যায়ে ফারজানাসহ দুই নারী ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন।

ঢামেকের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিকেল সোয়া ৪টার দিকে ফারজানাসহ দুই নারীকে হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। আহত অপর নারী এই হাসপাতালে চিকিৎসাধীন। 

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ বলেন, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত গুলশানের আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। তারই অংশ হিসেবে তারা আজ ৪৭ নম্বর সড়কের ভবনটিতে গিয়েছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »