সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গো-খাদ্যের তীব্র সংকট, বিপাকে গৃহস্থরা
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গো-খাদ্যের তীব্র সংকট, বিপাকে গৃহস্থরা

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানি বাড়ায় বরগুনা জেলাজুড়ে বিভিন্ন জমি আবাদি ঘাস তলিয়ে গেছে। এতে দেখা দিয়েছে গো-খাদ্যের তীব্র সংকট। পানিতে নষ্ট হয়ে গেছে কৃষকের গচ্ছিত খড়। ফলে চরম বিপাকে পড়েছেন নিচু এলাকার খামারিরা। শনিবার (১৭ সেপ্টেম্বর) জেলার বেশ কয়েকটি গ্রাম ঘুরে গো খাদ্য সংকটের এসব তথ্য পাওয়া গেছে। জানা গেছে, গত শনিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়। এর এর প্রভাবে টানা পাঁচদিন ধরে বৃষ্টিপাত হয়। জোয়ারের পানিতে ডুবে যায় বরগুনার নিচু এলাকা। এর ফলে গো খাদ্যের সংকট দেখা যায়। যা এখন প্রবল আকার ধারণ করেছে।
কারণ, অস্বাভাবিক জোয়ারের পানিতে ঘাসের জমি, আউশ, বোনা আমন সব ডুবে গেছে। বোরো ধানের খড় এমনিতেই কম হয়। যে কারণে গো খাদ্যের চাহিদা মিটছে না। এসব খড় গো-খাদ্যের চাহিদা মেটাতে পারে না। ফলে গৃহস্থরা সারা বছর আমনের খড় দিয়েই চাহিদা মেটান। বৃষ্টিতে ও পানিতে ডুবে অনেকের খড় পচে গেছে। এ অবস্থায় গরু প্রস্তুত করতে ব্যয় আরও বাড়ছে। ফলে আগামীতে পশুর দাম বেড়ে যেতে পারে। এলাকার খামারিরা জানান, অন্তত ১০ দিনের গো-খাদ্য সরকারি অথবা বেসরকারিভাবে সহযোগিতা পাওয়া গেলে সংকট থেকে কিছুটা সহজ হবে। নলটোনা ইউনিয়নে অধিকাংশ বাসিন্দাদের পেশা গবাদি পশু পালন। টানা বৃষ্টিপাতের কারণে তাদের এলাকার জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যে কারণে ঘাস পচতে শুরু করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতা উপজেলার খামারি ও গৃহস্থরা গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে। অন্যদিকে চোর-ডাকাতের ভয় এবং গো-খাদ্য সংকটে রাতের ঘুম উধাও হয়ে গেছে বলে মন্তব্য করেন কয়েকজন খামারি। মালেক মুন্সি নামে এক খামারি জানান, পরিবারের ৪ সদস্যসহ মোট ৬টি গরু পালেন তারা। খড়ের দাম ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে গেছে। এতে গরু পালা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। সরকারি-বেসরকারি পর্যায়ে পশুর খাদ্যের সহায়তা কামনা করেন তিনি। বরগুনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে গো-চারণ ভূমি ও আবাদি জমির নেপিয়ার ঘাস এবং অন্যান্য কাঁচা ঘাস পানিতে তলিয়ে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে। কিন্তু গবাদিপশুর কোনো রোগবালাই দেখা দেয়নি। সংকট মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। শুধু বরগুনাতে নয় এ অবস্থা দক্ষিণাঞ্চলের সর্বএ। এমনটা চলতে থাকলে আগামীতে পশু মৃত্যুর হার বাড়বে। গো -খাদ্যের দিকে সরকারের দৃষ্টি দেয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »