শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত – ২
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ৪:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত – ২

শামীম আহমেদ ॥

ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রশান্ত বেপারী (২৪) নামের এক মোটরসাইকেল চালক মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। নিহত প্রশান্ত উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের স্বপন বেপারীর ছেলে। সে ওষুধ ব্যবসায়ী ছিলো। দূর্ঘটনার পর মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় তীব্র জানজটের সৃষ্টি হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে গাছবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল চালকের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক প্রশান্ত নিহত হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রাকের চাকার নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। তিনি আরও জানান, মহাসড়ক থেকে ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
উল্লেখ্য শনিবার সকালে একই গ্রামের সুনীল দেওয়ান নামের এক বৃদ্ধা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। একইদিন এক গ্রামে দুইজন সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »