শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীতে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর শিশুসহ আহত ৪
প্রকাশ: ২ অক্টোবর, ২০২২, ৫:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর শিশুসহ আহত ৪

গৌরনদীত প্রতিনিধিঃ

পাওনা টাকা পরিশোধ করতে না পেরে প্রবাসীসহ স্ত্রী ও দুই শিশু মেয়েকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। হামলাকারীরা প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে। শুক্রবার  (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার দিকে  উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন প্রবাসী নূর ইসলাম হাওলাদার, স্ত্রী মরজিনা বেগম এবং তার দুই মেয়ে । এ ঘটনার পরে আহত কাতার প্রবাসী নূর ইসলাম হাওলাদারকে গৌরনদী থানা পুলিশ গিয়ে উদ্ধার করে। তবে ঐদিন রাতে প্রবাসী নূর ইসলাম হাওলাদারের কাতার জাওয়ার ফ্লাইট বিঁধায় থানায় অভিযোগ দায়ের করতে পারেনাই। অভিযোগ ওঠে পাওনা টাকা চাওয়াতে প্রবাসী নূর ইসলাম হাওলাদার বাড়িতে এমদাদ হাওলাদার, শাওন হাওলাদার, মোতাই হাওলাদার, মুকুল হাওলাদার, জাহিদ মেলকার এবং সোহেল হাওলাদার সহ অঙ্গাত আরো ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী নিয়ে প্রকাশ্যে এই হামলাকান্ড চালায়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার রাতে  নূর ইসলাম হাওলাদার পারিবারিক কাজে বাড়িতে আসে এবং শুক্রবার সকালে নূর ইসলাম হাওলাদার ঘুমন্ত অবস্থায় এমদাদ হাওলাদার সন্ত্রাসী বাহিনী নিয়ে সশস্ত্র হামলা চালায়, সন্ত্রাসী বাহিনি নূর ইসলাম এর ঘরের ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর এবং লুটপাট চালায়। হামলার শিকার নূর ইসলাম হাওলাদার জানায় সন্ত্রাসী এমদাদ হাওলাদার এর ছেলে শাওন হাওলাদার বিদেশে যাওয়ার সময় ১ লক্ষ ৫০ হাজার টাকা, মটর সাইকেল ক্রয় বাবদ ১ লক্ষ ৮০ হাজার টাকা,  দোকানে মাল ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা এবং সমসাময়িক আরো অনেক টাকা ধার নেয়। এমদাদ হাওলাদার এই টাকা নেওয়ার সময় তাকে একটা জায়গার দলিল দিবে বলে প্রতিজ্ঞা করে। প্রবাসী নূর ইসলাম হাওলাদার তাহার কাছে মোবাইল ফোনে এই টাকা চাইলে অকথ্য ভাবে গালাগালি করে এবং নূর ইসলাম হাওলাদার কে দেখে নিবে বলে। প্রবাসী নূর ইসলাম হাওলাদার দেশে যাওয়ার একদিনের মধ্যেই সন্ত্রাসী বাহিনি নিয়ে তার বাড়িতে হামলা ও ভাংচুরসহ লুটপাট করে এমদাদ হাওলাদার। এ সময় ঘরে থাকা নগদ ৫ লক্ষ টাকা, একটা আইফোন ১৪ প্রো ম্যাক্স এবং ঘরে থাকা ৫ ভরি স্বর্ন অলংকার নিয়ে যায়। এমদাদের ছেলে শাওন হাওলাদার কাতারে ইয়াবার ব্যাবসা করতো এ জন্য কাতার পুলিশ তাকে জেল দেয় অতঃপর তাকে দেশে পাঠাইয়া দেয়। এমদাদ হাওলাদার এর সন্ত্রাসী বাহিনির আর এক সদস্য মুকুল হাওলাদার ডাকাত বাহিনীর প্রধান এবং তাহার বিরুদ্ধে থানায় একাদিক মামলা ও দায়ের করা আছে, আর এক সদস্য মোতাই হাওলাদার এলাকায় শুধের ব্যাবসা করে এবং গরিব মানুষ টাকা না দিতে পারলে তাদের উপর অত্যাচার  চালায়। এমদাদ হাওলাদার অনুসারী জাহিদ মেলকার মার্ডার মামলার আসামি এখন জামিনে আছে। নূর ইসলামের এলাকার লোকজন জানায় নূর ইসলাম হাওলাদার একজন সৎ ও ভাল  মানুষ, এলাকার গরিব দুখি মেহনতী মানুষের বিশ্বস্ত আশ্রয় দাতা। নূর ইসলাম গরিব দের পাশে সব সময় থাকে এবং নিজস্ব অর্থায়নে নিজ এলাকায় ত্রান বিতরন করে। অন্যদিকে এমদাদ হাওলাদার গরিবের জন্য সরকার এর কাছ থেকে অনুদান নিয়ে নিজের পকেট ভারি করে, এমনকি নূর ইসলাম হাওলাদার এর কাছ থেকে প্রতি বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মৃত্যু বাষিকিতে কাংগালী ভোজ এর কথা বলে ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে  সেখানে সে মাত্র ১০ হাজার টাকা প্রদান করে বাকি টাকা নিজের পকেটে রাখতো। এ কথা নূর ইসলাম হাওলাদার জানতে পেরে এই বছর এই ২০ হাজার টাকা সরাসরি চেয়ারম্যান এর বিকাশের মাধ্যমে প্রদান করে তাতে এমদাদ হাওলাদার আরো ক্ষিপ্ত হয়ে যায় কেনো তার মাধ্যমে টাকাটা প্রদান করা হয় নাই। আমাদের জানা মতে নূর ইসলাম হাওলাদার রাজনীতির সাথে জড়িত না, আমরা এলাকাবাসী এই জগন্য কাজের তীব্র নিন্দা এবিং প্রতিবাদ জানাই।

হামলার বিষয়ে গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, এটা তাদের পারিবারিক পারিবারিক দ্বন্দ্ব আমার গিয়ে সমাধান করার চেষ্টা করেছি। কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »