সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীতে সৌদি প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
প্রকাশ: ২১ জুন, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে সৌদি প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে সৌদি প্রবাসীর স্ত্রীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ৭ যুবককে আসামি করে গৌরনদী থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামের নির্যাতিতা প্রবাসীর স্ত্রী (ভিকটিম) বাদী হয়ে এ ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- উপজেলার শরিকল ইউনিয়নের মহিষা গ্রামের আওয়ামী লীগের নেতা নাসির মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (২০), শরিকল গ্রামের জামাল হাওলাদারের ছেলে শিশির হাওলাদার (২২), মৃত হানিফ বেপারীর ছেলে রেজাউল বেপারী (১৯), মৃত শামছুদোহার ছেলে রেজাউল করিম পলাশ (৫৭), নজরুল মৃধাv ছেলে জিহাদ মৃধা (২০), নুরু চৌকিদারের ছেলে হৃদয় চৌকিদার (১৯), বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের শামছুল আলম শিকদারের ছেলে সালমান শিকদার (১৯)।

ভিকটিম ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, শনিবার সকালে আমি শরিকল বাজারসংলগ্ন এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যাই। নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি বান্ধবীর বাড়ি থেকে বেলা ১১টার দিকে হেটে শরিকল টেম্পোস্ট্যান্ডে রওনা দেই। পথিমধ্যে আমি বেলা সোয়া ১১টার দিকে বেল্লাল রাঢ়ীর চায়ের দোকানের কাছে পৌঁছলে বখাটে ইয়াসিন মোল্লা, জিহাদ মৃধা, হৃদয় চৌকিদার, সালমান শিকদার, রেজাউল বেপারীসহ বখাটে ৬-৭ যুবক আমার পথরোধ করে। এ সময় তারা জিম্মি করে আমাকে জোরপূর্বক বেল্লালের চায়ের দোকানের পেছনে একটি খুপরি ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে বখাটে ইয়াছিন, জিহাদ, হৃদয় জোরপূর্বক আমাকে পালাক্রমে ধর্ষণ করে।

তিনি বলেন, এ সময় ভিডিও ধারণ করে তারা বলে রেজাউল করিম পলাশের বাড়িতে গিয়ে পলাশের সঙ্গে কি করেছ? তাকে (পলাশ) বল আমাদেরকে ২০ হাজার টাকা দিতে। এরপর আমাকে নিয়ে তারা দুপুর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী পলাশের বাড়িতে গিয়ে তার (পলাশ) কাছে ২০ হাজার টাকা দাবি করে। পলাশ টাকা দিতে অস্বীকার করলে নরপশুরা পলাশের সহযোগিতায় পলাশের বসত বিল্ডিংয়ের দ্বিতীয়তলার একটি রুমের মধ্যে নিয়ে পুনরায় পালাক্রমে দুপুর দেড়টা পর্যন্ত ধর্ষণ করে আমাকে আটকে রাখে।

এদিকে খবর পেয়ে গৌরনদীর শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ পলাশের বাড়িতে পৌঁছে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার ও পাঁচ যুবককে আটক করে।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শনিবার রাতে গৌরনদী থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতারকৃত আসামি ইয়াসিন মোল্লা, শিশির হাওলাদার, সালমান শিকদার, রেজাউল বেপারী, পলাশকে রোববার বিকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।

ভিকটিমকে রোববার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মামলার অন্য ২ আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলে ওসি আফজাল হোসেন জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »