শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীতে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, থানায় মামলা
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের গৌরনদীতে দশম শ্রেণীর ছাত্রীকে (১৫) অপহরন করে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও মুক্তিপনের জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে শহিদুল শিকদার নামের এলাকার চিহ্নিত নারী পাচারকারীর বিরুদ্ধে। শহিদুল উপজেলার বড় দুলালী গ্রামের কালু শিকদারের পুত্র। জঘন্য এ কর্মকান্ডের জন্য শহিদুলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন শহিদুলের স্ত্রী রেবা বেগমসহ এলাকাবাসী। এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদি হয়ে অভিযুক্ত শহিদুল শিকদার (৪২)কে আসামি করে শুক্রবার দুপুরে গৌরনদী থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছে। ওই স্কুলছাত্রী অভিযোগ করে বলেন, গত ২৭ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন ওই স্কুলছাত্রী। পথিমধ্যে সকাল ৯টার দিকে বিদ্যালয়ের কাছে পৌঁছলে শহিদুল শিকদার তাকে অপহরণ করে আশোকাঠি এলাকায় নিয়ে যায়। সেখান থেকে ওইদিন রাতেই তাকে (স্কুলছাত্রী) খুলনা শহরে শহিদুলের এক বন্ধুর বাসায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে জোরপূর্বক তাকে একাধিকবার ধর্ষণ করে শহিদুল। পরে ঢাকার একটি বাসায় আটকে রেখেও তাকে (ছাত্রীকে) একাধিকবার ধর্ষণ করে শহিদুল। সেখান
থেকে ১ সেপ্টেম্বর দুপুরে কৌশলে ঢাকা থেকে পালিয়ে বাড়িতে গৌরনদীতে আসে ওই ছাত্রী। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই আব্দুল হক জানান, এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদি হয়ে অভিযুক্ত শহিদুল শিকদার (৪২)কে আসামি করে শুক্রবার দুপুরে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য ভিকটিমকে শুক্রবার দুপুরেই বরিশাল আদালতে ও মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শহিদুলের স্ত্রী রেবা বেগম তার স্বামীর জঘন্য এ কর্মকান্ডের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে বলেন, শুধু ওই স্কলছাত্রী নয় বরং আমার স্বামীর আরও অনেক অপকর্ম রয়েছে যা আমি বিভিন্ন সময়ে দেখেও ঢেকে রেখেছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »