সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্রিন ট্রান্সফরমেশন সম্মেলনে ‘মিথ্যা সমাধানের’ প্রতিবাদে বরিশালে মানববন্ধন
প্রকাশ: ১ অক্টোবর, ২০২২, ৪:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গ্রিন ট্রান্সফরমেশন সম্মেলনে ‘মিথ্যা সমাধানের’ প্রতিবাদে বরিশালে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ।। জাপানে অনুষ্ঠিত গ্রিন ট্রান্সফরমেশন সম্মেলনে জলবায়ু ও পরিবেশ রক্ষায় ‘মিথ্যা সমাধানের’ প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শনিবার সকাল ১০টায় বি.ডব্লিউ.জি.ই.ডি. ও প্রান্তজনের যৌথ উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা দেন, ম্যাপ-এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রর্তী, রান-এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, বেলার সমন্বয়কারী লিংকন বায়েন, এন.ভি.এস-এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, প্রান্তজনের নির্বাহী পরিচালক এস.এম. শাহাজাদা, সি.ডি.পি-এর সমন্বয়কারী এ.জেড.এম রাশেদ, উন্নয়নকর্মী ইব্রাহিম হামিদ মাসুম প্রমুখ। বক্তারা বলেন, জাপানে অনুষ্ঠিত গ্রিন ট্রান্সফরমেশন সম্মেলনে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নানান প্রতিশ্রুতি দিলেও তা অতীতে বাস্তবায়িত হয়নি। তাই জাপানের অর্থনৈতিক মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতিগুলোকে আমরা ‘মিথ্যা সমাধান’ হিসেবে আখ্যা করেছি। আমরা আর মিথ্যা সমাধান চাই না। তাই আমরা চাই জাপান এবং জাপানি কোম্পানিগুলো সত্যিকার সমাধানের দিকে অগ্রসর হবে। জাপান আমাদের সঠিক ভাবে সাহায্য করলে আমরা খুব দ্রুত নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমার্ত্রা অর্জন করতে পারবো। তবেই আমরা পরিবেশের বিরূপ প্রভাব থেকে রক্ষা পাবো। উল্লেখ্য ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া এ সম্মেলন দুই সপ্তাহ ব্যাপী চলবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »