সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও রেখে গেছে ক্ষত চিহ্ন
প্রকাশ: ৩১ মে, ২০২১, ১০:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও রেখে গেছে ক্ষত চিহ্ন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
ঘূর্ণিঝড় কেটে গেলেও রেখে গেছে ক্ষত চিহ্ন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কাটতে না কাটতেই পূর্ণিমার প্রভাবে আবারো প্লাবিত হচ্ছে গলাচিপার নিম্নাঞ্চল। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গলাচিপা উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নে রাস্তাঘাটসহ ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষয় ক্ষতির সঠিক তথ্য পাওয়া না গেলেও প্রাথমিক তথ্য মতে কমপক্ষে ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত বৃহস্পতিবার ঘূর্ণিঝরের ৪থ দিনেও প্লাবিত হয়েছে আগের ১৭টিসহ অন্তত নতুন তিনটি গ্রাম। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট গ্রামবাসী সূত্রে এসব তথ্য জানা গেছে।
গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলায় দুর্যোগ কবলিত পৌরসভা ও ১১টি ইউনিয়ন। এসব এলাকায় দুর্গত মানুষের সংখ্যা কমপক্ষে ১০ হাজার। গলাচিপা পৌরসভাসহ দুর্গত ইউনিয়নগুলো হলো আমখোলা, গোলখালী, গলাচিপা সদর, পানপট্টি, রতনদীতালতলী, ডাকুয়া, চিকনিকান্দি, চরকাজল, চরবিশ্বাস ও কলাগাছিয়া। এসব এলাকায় বেড়িবাঁধের ক্ষতি হয়েছে ১৪৯০ মিটার।এ ছাড়া প্লাবিত হয়েছে ১৭টি গ্রাম (বৃহস্পতিবার নতুন করে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে)। গ্রামগুলো হলো নবগ্রাম, গ্রামর্দ্দন, নিজহাওলা, ভায়িার হাওলা, লেবুবুনিয়া, তেতুলতলা, চরবাংলা, বোর্ড স্কুল, দক্ষিণ চরআগস্তি, চরকারফার্মা, পক্ষিয়া, লোন্দা, ছোট শিবা, বড়চরকাজল, ইছাদী, উত্তর আমখোলা, উলানিয়া,গজালিয়া। এসব এলাকায় ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ৪০০টি। প্লাবিত এলাকায় ২২০০ মানুষকে খাদ্য সহায়তার প্রস্তুতি নেওয়া হচ্ছে।এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, বুধবার থেকেই আমরা দুর্গত বিভিন্ন এলাকায় জরুরি খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছি। আশাকরি শুক্রবার সকালে উপজেলার সব এলাকার দুর্গতরা সরকারি ত্রাণ সহায়তা পাবেন।
তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই পূর্ণিমার প্রভাবে আবারো বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তাই আমরা এখনো ক্ষয় ক্ষতির সঠিক হিসেব পাইনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »