মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ঘূর্ণিঝড় সিত্রাং’: পটুয়াখালীতে ৭২৯ সাইক্লোন শেল্টার-মুজিব কেল্লা প্রস্তুত
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২২, ১০:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘ঘূর্ণিঝড় সিত্রাং’: পটুয়াখালীতে ৭২৯ সাইক্লোন শেল্টার-মুজিব কেল্লা প্রস্তুত

 পটুয়াখালী প্রতিনিধি 

‘ঘূর্ণিঝড় সিত্রাং’ মোকাবিলায় পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের দরবার হলে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পটুয়াখালীতে ৭২৯ সাইক্লোন শেল্টার-মুজিব কেল্লা প্রস্তুত রয়েছে।

সভায় জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. এস এম কবির হাসানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ২৬টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গৃহপালিত প্রাণীর জন্যও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

দুর্যোগের সময় ২ লাখ ২৭ হাজার ৫শ নগদ টাকা এবং ৩শ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এছাড়া সরকারের কাছ থেকে ২৫ লাখ নগদ অর্থ এবং ২০ হাজার প্যাকেট শুকনা খাবার সরকারের কাছে চাহিদাপত্র দাখিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়-পরবর্তী জরুরি সেবা দেওয়ার জন্য ৭২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »