● ●


ঘেরে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর মৃত্যু, যুবলীগ নেতা আটক
প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২১, ৪:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘেরে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর মৃত্যু, যুবলীগ নেতা আটক

যশোর জেলা প্রতিনিধি : যশোরের কেশবপুরে বোমা বিষ্ফোরণে হতাহতের ঘটনায় পুলিশ স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করেছে।
আটক ফারুক হোসেন উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঘেরে কুড়িয়ে পাওয়া একটি বোমার বিস্ফোরণে বাউশলা গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান (১০) নিহত এবং তার মা নিলুফা বেগম (২৭) ও বোন মারুফা (৪) আহত হন।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন বলেন, আব্দুর রহমানের বাবা মিজানুর রহমান চলাচলে অক্ষম হওয়ায় তার স্ত্রী নিলুফা মাঠে/ঘেরে স্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার কাজ দেখাশোনা করেন।
“দুপুরে তিনি ঘেরে স্যালো মেশিনের কাছে একটি কৌটা দেখতে পেয়ে তা বাড়ি নিয়ে আসেন।”
ওসি বলেন, বাড়িতে নিলুফা, ছেলে আব্দুর রহমান ও মেয়ে মারুফা মিলে কৌটাটি খোলার চেষ্টাকালে সেটি বিষ্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলে আব্দুর রহমান নিহত হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় উল্লেখ করে ওসি বলেন, এই সময় ঘেরে স্যালো মেশিনের পাশে বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের একটি টং ঘরে অভিযান চালায় পুলিশ।
“ওই ঘর থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে বোমার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।”
থানায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »