বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামকে হারিয়ে সাকিবদের দ্বিতীয় জয়
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩, ১০:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চট্টগ্রামকে হারিয়ে সাকিবদের দ্বিতীয় জয়

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৬ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় স্বাগতিক চট্টগ্রাম।

২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ভালো শুরু এনে দেন দুই উদ্বোধনী ব্যাটার ম্যাক্স ও দাউদ ও উসমান খান। ৫ ওভারে ৪৮ রান তোলে দলটি। তবে ১৯ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৬ রান করা উসমান বিদায় নিতেই খেই হারিয়ে ফেলে চট্টগ্রাম। ২৯ বলে ২৯ করে সাকিবের শিকার হন আরেক ওপেনার ম্যাক্স ও’দাউদ।

এরপর ভারতীয় উম্মুক্ত চাঁদ ২১ বলে ১৬ রানের ধীরগতির ইনিংস খেলে দলকে আরও বিপদে ফেলে যান। ধীরে ধীরে রান তাড়া থেকে ছিটকে পড়ে চট্টগ্রাম। আফিফের ২৮ আর শেষদিকে জিয়াউর রহমানের ৪৭ রানের ঝড়ো ইনিংসে কেবল পরাজয়ের ব্যবধানটাই কমেছে চট্টগ্রামের। ৪ উইকেটে ১৭৬ রানে থামে স্বাগতিকরা।

এর আগে টস হরে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় ঢাকা পর্বে দুই ম্যাচের একটিতে জয় পাওয়া বরিশাল। মেহেদি মিরাজ ওপেনিংয়ে নেমে ফিরে যাওয়ার আগে ১২ বলে দুইশ’ স্ট্রাইক রেটে ২৪ রান করেন। দলকে ৩৩ রানের জুটি দিয়ে যান। তিনি তিনটি চার ও একটি ছক্কা তোলেন। তিনে নামা সাকিব আল হাসান (৮) ব্যর্থ হলেও অন্য ওপেনার এনামুল ২১ বলে পাঁচটি চারের শটে ৩০ রানের ইনিংস খেলেন। 

এরপর আফগান টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানও রান পান। তিনি ৩৩ বলে ৪৮ রানের ভালো ইনিংস খেলেন। চারটি চার ও তিনটি ছক্কা তোলেন এই ব্যাটার। মাহমুদুল্লাহ পাঁচে নেমে ১৭ বলে দুটি করে চার ও দুই ছক্কায় ২৫ রান করেন। বরিশাল ১৬ ওভারে করেছিল ১৪৪ রান। 

ওখান থেকে অসাধারণ এক ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। তিনি ২৬ বলে পাঁচটি ছক্কা ও তিনটি চার হাঁকিয়ে ৫৭ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নেওয়া আবু জায়েদ ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন। মৃত্যুঞ্জয়, তাইজুল, বিজয় কান্ত ও জিয়াউর একটি করে উইকেট নিয়েছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »