বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বেলা’র রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বেলা’র রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা

চট্টগ্রাম অফিস :

চট্টগ্রামে পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলি সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমসহ আরও কয়েকজনকে অভিযুক্ত আকবর শাহ থানায় মামলা করেছেন রিজওয়ানা হাসান। আকবরশাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, রিজওয়ানা হাসানের নেতৃত্বে বেলার অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকদের একটি টিম অবৈধভাবে পাহাড় কাটা ও কালির ছড়াখাল ভরাট এবং স্থাপনা নির্মাণ সরেজমিনে পরিদর্শনে যান। যাওয়ার পথে স্থানীয় ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমের নেতৃত্বে বেশ কয়েকজন ব্যক্তি বাধা দেয়। এবং আক্রমণাত্মক অঙ্গভঙ্গী প্রদর্শন করে। বার বার পরিদর্শনকারীদের কাছে জানতে চায় তারা কেন এসেছেন? কোথা থেকে এসেছেন? একই সময় কাউন্সিলর জসিম পরিদর্শনকারী বেলা নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমানসহ অন্যান্য উপস্থিত সাংবাদিকদেরকে ফোন করে তার সঙ্গে রিজওয়ানা হাসানকে কথা বলাতে চাপ প্রয়োগ করতে থাকে। একপর্যায়ে রিজওয়ানা হাসানের ভাড়া করা গাড়িটি লেকসিটি আবাসিকের প্রধান গেটে আটকে দিয়ে ধারালো অস্ত্রের মুখে জোরপূর্বক সেটিকে আবাসিকের অফিসে নিয়ে যায়। তাদের আক্রমণের প্রস্তুতি দেখে পরিদর্শনকারীরা পথ পরিবর্তন করে বায়েজিদ লিংক রোডে অবস্থান নিয়ে পুলিশকে ফোনে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ গাড়িটি উদ্ধার করে। গাড়িটি লিংক রোডে যাওয়ার সময় পিছু ধাওয়া করে ইট পাটকেল ছোঁড়া হয়।

অভিযোগে আরও জানা যায়, উত্তর পাহাড়তলীতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর জসিমের বিরুদ্ধে ইতিমধ্যে আকবরশাহ থানায় মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর। এর আগে ২০১৫ সালেও তার বিরুদ্ধে একটি মামলা করেছিলো পরিবেশ অধিদপ্তর।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »