মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চরফ্যাশনে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২২, ৩:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

মোঃ রাকিবুল ইসলাম রুবেল ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে নিখোঁজের ৩ দিন পর শ্রমিক শাহীন(৩০) এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার ( ২১ অক্টোম্বর)বিকাল সাড়ে ৩ টায় বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় ।

এর আগে (১৮ অক্টোম্বর) মঙ্গলবার ভোলার চরফ্যাশনে শহররক্ষা বাঁধের নির্মান কাজ করতে গিয়ে মেঘনা নদীতে ডুবে নিখোঁজ হয় শ্রমিক শাহীন। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে মঙ্গলবার থেকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালালেও কোন খোঁজ পাওয়া যায়নি।

শাহিন (৩০) চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের মো. বাদশা হাওলাদরের ছেলে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান,মেঘনা নদীতে শহর রক্ষাবাধ প্রকল্পের আওতায় জরুরি মেরামতের কাজে নিয়োজিত ২৫ শ্রমিক ভাঙ্গন কবলিত স্থানে জিও ব্যাগ স্থাপনের কাজ করছিল। কাজ চলাকালীন সময়ে হঠাৎ জিও ব্যাগসহ নদীপাড় ভেঙে মেঘনায় তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ২৫ জনের মধ্যে ২৪ জন শ্রমিককে উদ্ধার করতে পারলেও বালুভর্তি জিও ব্যাগের নিচে চাপা পরে মেঘনায় তলিয়ে যায় শ্রমিক শাহিন।

পানি উন্নয়ন বোর্ডের (ডিভিশন-২) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জরুরি মেরামতের কাজ করতে গিয়ে মেঘনা পাড় ভেঙে শাহীন নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পরপরই নিখোঁজ শ্রমিকে উদ্ধারে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তার খোঁজ মেলেনি।

চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, নিখোঁজ শ্রমিকের মরদেহ মেঘনা নদীতে ভেসে ওঠার পর স্থানীরা উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »