সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চল্লিশকাহনিয়ায়  বিষখালী যুব কল্যান পরিষদ ও পাঠাগার’র উদ্বোধন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২১, ২:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চল্লিশকাহনিয়ায়  বিষখালী যুব কল্যান পরিষদ ও পাঠাগার’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার : সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক মানুষ গড়ে তোলার জন্য রাজাপুরের চল্লিশকাহনিয়ায় বিষখালী যুব কল্যান পরিষদ ও পাঠাগার’র উদ্বোধন। চল্লিশ কাহনিয়া শাহ রুমী বাজারে সোমবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পাঠাগারের দ্বার উন্মোচন করেন বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন সরু মিয়া। ইদ্রিস আলী মিয়ার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ ফারুক হোসেন, আব্দুল কুদ্দুস মন্টু শরীফ,মাওলানা সাইয়েদ আলী,ফাতেমা বেগম, হযরত আলী প্রমুখ।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বিষখালী যুব কল্যান পরিষদ ও পাঠাগার’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মামুনুর রশীদ নোমানী।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,  বই পড়তে আগ্রহী করতে হবে। আপনি যদি রাজনীতিতে যাইতে চান যাবেন, আবার কেউ ডাক্তার হয়তে চাইলে ডাক্তার হবেন, কেউ যদি সরকারি চাকুরি করে সাধারন ভাবে জীবন যাপন করতে চান করবেন , কিন্তু আপনি যদি আলোকিত মানুষ হতে চান তাহলে আপনার বই পড়তে হবে।বক্তারা বলেন, আমাদের লক্ষ্য সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক মানুষগড়ে তোলার আন্দোলন গড়ে তোলা। সেই লক্ষ্যে বইপড়া ছাড়াও সাহিত্য ও সংস্কৃত বিষয়ক উৎসাহী মানুষদের নিয়ে বিষয়ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।এছাড়া ভাষা আন্দোলন, স্বাধীনতার লড়াই, বিজয় দিবসে কুইজ আয়োজন, সাহিত্যর ওপর আলোচনা, কবি সাহিত্যিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্বীকৃতি স্বরুপ তাদের জন্ম মৃত্যু দিবসসমূহ স্মরণ করা, বনভোজন, মেলার আয়োজন করা হবে। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত পাঠাগারের কার্যক্রম চলবে বলেও জানানো হয় । সাংবাদিক নোমানীর একান্ত প্রচেষ্টা ও জোরালো উদ্যোগে চল্লিশকাহনিয়া প্রবাসী কল্যান সমিতি ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগীতায় পাঠাগারটি স্থাপন করা হয়। আলোকিত প্রজন্ম গড়তে পাঠাগারটি স্থাপন করা হয়েছে। এখানে বসেই বই পড়ার সুযোগ-সুবিধা থাকছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »