● ●


চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা ও সদর উপজেলাজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর শহরের পৌর ৪ নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পাশাপাশি চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ শহরের বিভিন্ন পয়েন্ট ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য নেতাকর্মীদের আটক করে।আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন এবং যুবলীগ নেতা আরিফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।এর আগে শুক্রবার চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের একটি ঘটনা ঘটে। এর প্রতিবাদে সন্ধ্যায় চাঁদপুর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেলা যুবদল, ছাত্রদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস/এনসিপি) পৃথক পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে।অভিযান সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মুন্নাকে তার নিজ বাসভবন, পৌর ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন রনিকে শহরের ট্রাক রোড এলাকা এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান কাউসারকে গুণরাজদী এলাকা থেকে আটক করা হয়। এর আগে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আওয়ামী লীগ নেতা আক্তার হোসেনকে আটক করার চেষ্টা করে। সে সময় স্থানীয় কিছু নেতাকর্মী পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা চালান বলে পুলিশ জানায়।চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে রাতভর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শনিবার আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত যাচাই-বাছাই শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »