শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চাঁদাবাজি মামলায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ নেতা কারাগারে
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি মামলায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ নেতা কারাগারে

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :

চাঁদাবাজি ও জমি জবর দখল মামলায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জুলহাস হোসেন ওরফে জুলহাস খানকে জেলা হাজতে প্রেরণ করেছে কলাপাড়া সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল এ রায় ঘোষণা করা হয়। এসময় রাসেল ফকির, রাকিবুল ফকির ও জাকির ফকির নামে আরো ৩ জনকে একই মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। এদের প্রত্যেকের বাড়ি কুয়াকাটা পৌর এলাকার তুলাতলী গ্রামে।
ভুক্তভোগী রুহুল আমিন বলেন, জুলহাস খান দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে এলাকার বিভিন্ন ত্রুটিপুর্ণ জমিজমা জবর দখল, চাঁদাবাজির মাধ্যমে এলাকার নিরিহ মানুষদের হয়রানী করে আসছিলেন। এর প্রতিবাদ করলে মামলাসহ নানা রকম হুমকী ধামকি প্রদান এবং মারধর করতেন। রুহুল আমীন আরও বলেন, তার জমি জোরজবর দস্তি দখল করে। এর আগেও চাঁদাবাজি ও জবর দখল মামলায় একাধিকবার জেল খেটেছেন জুলহাস খান।
মামলার বাদী আ. বারেক গাজী বলেন, জুলহাস খান এলাকার একজন প্রতাপশালী লোক। মিথ্যা মালিকানা দাবি করে তার জমি দখল চেষ্টা চালায় এবং তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। ন্যায় বিচারের জন্য তিনি আদালতের স্বরনাপন্ন হয়েছিলেন। আদালত ন্যায় বিচার করেছে। এ মামলায় বাদী পক্ষের কৌশলী ছিলেন অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং বিবাদী পক্ষের কৌশলী অ্যাডভোকেট সাইদুর রহমান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »