সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে মেডিকেল প্রতিনিধিদের মানববন্ধন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে মেডিকেল প্রতিনিধিদের মানববন্ধন

আমতলী বরগুনা প্রতিনিধিঃ
ঔষধ কোম্পানির সকল প্রতিনিধিগণকে কথায় কথায় চাকরিচ্যুত, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ও টি. এ/ডিএ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকুরীর সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জোর দাবি জানিয়েছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আমতলী উপজেলা শাখা।

সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০ টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমতলী ফারিয়া’র উপদেষ্টা কামরুজ্জামান লিটন, উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আহসান লিয়ন প্রমুখ।

ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আমতলী উপজেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমান বলেন, ওষুধশিল্প দেশের স্বয়ংসম্পূর্ণ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এ শিল্পের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির চাকরির নির্ধারিত কোনো নীতিমালা নেই। যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা আয় করলেও মেডিকেল প্রতিনিধিদের চাকরির জন্য সু-নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। নেই নির্ধারিত কর্মঘণ্টা, নেই সরকারি ছুটি, কথায় কথায় চাকরিচ্যুত করা হয়।

প্রতিবাদ সমাবেশে অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকুরীর সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জোর দাবি জানিয়েছেন বক্তারা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »