শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চিনি দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চিনি দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়

খেজুর গাছের রস থেকে তৈরি হয় গুড়। এটি অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় খাবার। শীত মৌসুমে গ্রামের কৃষকরা তাঁদের বাড়িতে এটি তৈরি করেন। শীতের পিঠা ও নানা খাদ্যে এটি ব্যবহার হয়ে থাকে। অভিযোগ উঠেছে, খেজুরের গুড় ও পাটালি তৈরিতে নিম্নমানের গুড় ও চিনি ব্যবহার করা হচ্ছে। ঝিনাইদহের কালীগঞ্জে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এসব তৈরি করে বাজারজাত করছেন। ভেজাল গুড়ে উপজেলার হাটবাজার সয়লাব হয়ে গেছে। এসব যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।

জানা গেছে, বাজারে খেজুর বা আখের গুড়ের চেয়ে চিনির দাম কম। প্রতিকেজি চিনি ১১০ টাকা। আর প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। অতি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী চিনি মিশিয়ে তৈরি করছেন গুড় পাটালি। কালীগঞ্জ ও কোটচাঁদপুরের ছাবদাপুরসহ বিভিন্ন বাজার থেকে নিম্নমানের গুড় কিনে আনেন। ওই গুড়ের সঙ্গে চিনি ও কিছুটা খেজুরের রস মিশিয়ে তাবালে (পাত্র) জাল দিয়ে তৈরি করেন খেজুরের গুড়। এ ছাড়া হাইড্রোজ, ফিটকিরি ও গুড়ের রং উজ্জ্বল করতে মেশানো হয় ক্ষতিকারক বিশেষ রং। এতে তৈরি করা গুড় বিষাক্ত হলেও প্রতিনিয়ত অবাধে তৈরি হচ্ছে গুড়ের মুচি, যাকে স্থানীয় ভাষায় খেজুর গুড়ের পাটালি বলা হয়।

সরেজমিন উপজেলার গোপালপুর গ্রামের গুড় ব্যবসায়ী বশির মণ্ডলের কারখানায় দেখা যায়, তার নিজ বাড়ির পাশেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে গড়ে তুলেছেন ভেজাল গুড় তৈরির কারখানা। কারখানার ভেতরে স্তূপ করে রাখা রয়েছে চিনি ও মাটির ঠিলেতে ভরা নিম্নমানের গুড়। সেখানে নারী-পুরুষ মিলে ১২ থেকে ১৪ জন শ্রমিক কাজ করেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে তাঁদের কার্যক্রম।

গুড়ের মধ্যে চিনি মেশানোর কথা স্বীকার করেছেন কারখানার মালিক বশির মণ্ডল। তিনি দাবি করেন, এটা যে স্বাস্থ্যসম্মত নয়, তা তাঁর জানা নেই। তা বন্ধ করে দেবেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা খন্দকার রেজাউদারা সুমন জানান, খেজুর রসের সঙ্গে চিনি মিশিয়ে জাল দিলে তা বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে, যা খেলে পেটের নানা সমস্যা ছাড়াও শিশুদের লিভার ক্যান্সারের মতো ভয়াবহ জটিল রোগ হওয়ার আশঙ্কা থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ভেজাল গুড় তৈরির বিষয়টি তাঁর জানা নেই। তবে, কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »