শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চুরির অপবাদে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন
প্রকাশ: ৪ মে, ২০২১, ৫:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চুরির অপবাদে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন
অনলাইন ডেস্ক :

দিনাজপুরের ফুলবাড়ীতে ছাগল চুরির অপবাদে শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে।

শনিবার (১ মে) দুপুরে উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর বুদ্ধিজীবীর মোড় নামক স্থানের ওই ঘটনার ভিডিও সামাজিযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রোববার ঘটনার সঙ্গে জড়িত আটজনের বিরুদ্ধে থানায় পৃথক অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ত্রিমোহনী স্লুইসগেট এলাকার শারীরিক প্রতিবন্ধী সৈয়দ শামীম হোসেন, রাকিবুল ইসলাম ও নিশাতকে পূর্ব জাফরপুর গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার সকাল সাড়ে ১১টায় কৌশলে ডেকে রামভদ্রপুর গ্রামের বুদ্ধিজীবী মোড়ে নিয়ে যাওয়া হয়। এরপর গ্রামের রূপচাঁদের ছাগল চুরির অপবাদ দিয়ে স্কুলশিক্ষক মোস্তাকিম সরকার বাবু, মো. শাকিব, মো. শিপন, রেজাউল, আফজাল হোসেন, মো. শুভ, হৃদয় ও নূরনবীসহ কয়েকজন ব্যক্তি ওই তিন কিশোরকে গাছের সঙ্গে বেঁধে রড, পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। চুরির স্বীকারোক্তি নিতে তাদের পায়ের তালুতে ইনজেকশনের সূচ ফুটিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হয়। নির্যাতন শেষে বাবু মাস্টার ও তার সহযোগীরা আহত তিন কিশোরকে ছাগল চোর আখ্যা দিয়ে ইউনিয়ন পরিষদে হাজির করলে সেখান থেকে ওই তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বর্তমানে প্রতিবন্ধী কিশোর রাকিবুল ও শামীম হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আরেক কিশোর নিশাত নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় আছে। এদিকে নির্যাতনের ভয়ে পালানো আরো দুই কিশোর নাঈম ও নূর আলমকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

নির্যাতনের শিকার শামীম হোসেন ও রাকিবুল বলে, আমরা চুরি সম্পর্কে কিছুই জানি না। নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে চুরির অপবাদ স্বীকার করতে হয়েছে।

অপরদিকে ঘটনা রাতেই সালিশ বসে। সেখানে নিখোঁজ দুই কিশোরকে তিনদিনের মধ্যে হাজির হওয়ার করার জন্য অভিভাবকদের নির্দেশ দেন মাতব্বররা। এতে ব্যর্থ হলে জরিমানা হিসেবে এক লাখ ৬০ হাজার টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়। সালিশ শেষে ওই রাতেই আহত নিশাতের নানির একটি গাভী এবং নিখোঁজ নূর আলমের বাড়ির থেকে একটি অটোভ্যান নিয়ে যায় মাতব্বরের লোকজন।

এ বিষয়ে শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব বলেন, নির্যাতনের শিকার কিশোরদের নিজ নিজ অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বলেন, অভিযোগ আমার হাতে আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »