সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চুলের সাজ মানেই ঝক্কির নয়, নায়িকাদের মতো খোলা চুলেই মধ্যমণি হয়ে উঠুন
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩, ১:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চুলের সাজ মানেই ঝক্কির নয়, নায়িকাদের মতো খোলা চুলেই মধ্যমণি হয়ে উঠুন

বলিপাড়ার নায়িকাদের মধ্যেও চুল খোলা রেখে সাজগোজ করার চল দেখা যাচ্ছে। খোলা চুলে নজর কাড়তে কী ভাবে সাজবেন?

গোটা শীতকাল জুড়ে যেন উৎসবের ঘনঘটা। নানা রকম উৎসব দিয়ে সাজানো এই মরসুম। উদ্‌যাপন মানেই সাজগোজ। সাজ সম্পূর্ণ করতে কেশসজ্জা গুরুত্বপূর্ণ। ভিড়ের মাঝে অন্যের নজর কাড়তে পারবেন কি না, তা অনেকটা নির্ভর করে আপনার চুলের সাজের উপর। এখন চুল বেঁধে রাখার চেয়ে খুলে রাখতেই বেশি পছন্দ করেন অনেকে। ছোট চুল তো বটেই, চুল বড় হলেও ছেড়ে রাখার চল হয়েছে। খোলা চুল সৌন্দর্য বাড়িয়ে তোলে, সে কথা মিথ্যা নয়। তবে সৌন্দর্য আরও একটু ধারালো করে তুলতে শান দেওয়া প্রয়োজন। ছবির প্রিমিয়ার কিংবা প্রচার— বলি পাড়ার নায়িকাদের মধ্যেও এই খোলা চুলের ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে। খোলা চুলে নজর কাড়তে চুল সাজাতে পারেন বলি নায়িকাদের মতো।

শাড়ির সঙ্গে চুল খোলা রাখলে মন্দ দেখায় না। তবে একঢাল চুল পিঠের উপর ছড়িয়ে রাখার চেয়ে, তাতে যদি একটু ঢেউ খেলানো যায় কেমন হয়? জাহ্নবীর মতো সেজে ওঠা কিন্তু কঠিন নয়। হেয়ার স্প্রে আর ব্লো ড্রায়ার ব্যবহার করেই চুল আনা যেতে পারে ঢেউ।

সামান্থা রুথ প্রভু

খোলা চুলের সাজের আরও একটি ধরন হল এক পাশে সিঁথি করা। সামান্থার মতো এই ধরনের কেশসজ্জা শাড়ির সঙ্গে সবচেয়ে ভাল যাবে। সালোয়ার-কামিজের সঙ্গেও এমন চুল ভাল যাবে। এক পাশে সিঁথি করে চুলের নীচের দিকটা কার্ল করে নিতে পারেন।

শীতের সাজে জুবুথুব নয়, বরং রকমারি জ্যাকেট পরেই মধ্যমণি উঠুন শীতকালীন উৎসবের

শীতের সাজে জুবুথুব নয়, বরং রকমারি জ্যাকেট পরেই মধ্যমণি উঠুন শীতকালীন উৎসবের

রকুলপ্রীত সিংহ

পশ্চিমি পোশাকের সঙ্গে পনিটেল করার চল ইদানীং কমে আসছে। এখন জিন্‌স, ওয়ানপিস এমনকি হট প্যান্টের সঙ্গেও অনেকে কোমর ছাপানো চুল খুলে রাখছেন। এমনি খুলে রাখার চেয়ে চুলটা রকুলপ্রীতের মতো ব্লো ড্রায়ার দিয়ে হালকা করে ফাঁপিয়ে নিন। চনমনে দেখাবে।

রশ্মিকা মন্দানা

চুল সোজা হলে আলাদা কথা। তবে চুলের ধরন যদি কোঁকড়ানো হয়, তা হলে মাথার সামনের দিকের চুলগুলি স্ট্রেটনার দিয়ে সোজা করে নিতে পারেন। ডগার চুলগুলি কোঁকড়ানোই থাক। রশ্মিকা নিজেও মাঝেমাঝেই চুলে এমন নকশা করেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ………https://barisalkhabar24.com




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »