● ●


চোখের আলো ফেরাতে পারে জিন থেরাপি
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চোখের আলো ফেরাতে পারে জিন থেরাপি

জিন থেরাপি বা জিনভিত্তিক চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অপ্টোজেনেটিক নামের এই চিকিৎসা নিরাপদ বলে জানিয়েছেন তাঁরা। এ নিয়ে গবেষণার পর তথ্যগুলো সামনে আনা হয়েছে।

গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাবিষয়ক সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ। জিনভিত্তিক এই চিকিৎসায় আলো ব্যবহার করে স্নায়ুকোষকে সক্রিয় বা নিষ্ক্রিয় করার কৌশল ব্যবহার করা হয়েছে। এ-সংক্রান্ত আবিষ্কারের জন্যই চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

জিন হলো মানুষের শরীরের বংশগতির ধারক। অপ্টোজেনেটিক নামের এই জিন থেরাপি ২০২১ সালে প্রথমবারের মতো একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে এনেছিল। এবার গবেষকেরা আরও বড় পরিসরে পরীক্ষা করেছেন। পরীক্ষায় প্রথম ওই রোগীর পাশাপাশি আরও নয়জন অংশ নিয়েছিলেন।

গবেষণাপত্রের লেখক এবং সুইজার‍ল্যান্ডের ইনস্টিটিউট অব মলিকিউলার অ্যান্ড ক্লিনিক্যাল অপথালমোলজি বাসেলের পরিচালক অধ্যাপক বোটন্ড রোশকা বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে অপ্টোজেনেটিকস ধারণাটি কার্যকর। এখন লক্ষ্য হলো দৃষ্টিশক্তি আরও বেশি ফেরানোর দিকে এগিয়ে যাওয়া। তা হয়তো ৫-১০ বছরের মধ্যে অর্জিত হবে।’

গবেষণায় অংশ নেওয়া ১০ জনই অ্যাডভান্সড রেটিনাইটিস পিগমেন্টোসায় আক্রান্ত ছিলেন। এই রোগ হলে আলো বুঝতে পারে—রেটিনার এমন কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তবে রেটিনায় গ্যাংলিয়ন নামের যে কোষ রয়েছে, সেগুলো তুলনামূলক ধীর ক্ষতিগ্রস্ত হয়। গ্যাংলিয়ন কোষগুলো চোখ থেকে পাওয়া দৃশ্য-সংক্রান্ত তথ্য মস্তিষ্কে পাঠায়।

জিন থেরাপির ক্ষেত্রে চোখে একটি ইনজেকশন দেওয়া হয়। এর ফলে গ্যাংলিয়ন কোষগুলো আবার আলো শনাক্ত করতে পারে। এরপর রোগীদের একটি বিশেষ চশমা দেওয়া হয়। এই চশমা রোগীর চারপাশের দৃশ্য ধারণ করে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোর ঝলকে রূপান্তর করে। এই ঝলক গ্যাংলিয়ন কোষগুলোকে সক্রিয় করে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি তাঁর সামনের দৃশ্যের সাদাকালো ছবি দেখতে পান।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হ্যানকিংস বলেন, ‘যেসব মানুষের কিছুটা দৃষ্টিশক্তি এখনো অবশিষ্ট আছে, তাঁদের জন্য এই গবেষণা আশ্বস্ত হওয়ার মতো বিষয়। আমরা দেখেছি যে আপাতত কিছুটা হলেও দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ফিরিয়ে দেওয়া সম্ভব।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »