● ●


সিলেট পর্বের জমজমাট উদ্বোধন, ঢাকার টিকিট পেতে ৬ দলের লড়াই শুরু
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিলেট পর্বের জমজমাট উদ্বোধন, ঢাকার টিকিট পেতে ৬ দলের লড়াই শুরু

সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলা। দুই দিনের এই আঞ্চলিক প্রতিযোগিতার আজ প্রথম দিন। এই অঞ্চল থেকে ঢাকার চূড়ান্ত পর্বের টিকিট পেতে লড়ছে ছয়টি দল।

দলগুলো হলো ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি (মৌলভীবাজার), রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি (সিলেট), সিটি তৃণমূল ফুটবল একাডেমি (সিলেট), হিমু ফুটবল একাডেমি (সিলেট), সুগন্ধা ফুটবল একাডেমি (সিলেট) এবং সিএসএ ফুটবল একাডেমি (মৌলভীবাজার)।

রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চল থেকে এরই মধ্যে ঢাকায় এ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত পর্বের টিকিট পেয়ে গেছে চারটি দল। সিলেট অঞ্চল থেকে আগামীকাল ফাইনালে জয়ী দলটি ঢাকার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। সব মিলিয়ে আগামীকাল পর্যন্ত পাঁচটি দল চূড়ান্ত হবে।

সকালে উদ্বাধনী অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক, টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম সবাইকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন, প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাস এবং স্টার নিউজের সিলেট প্রতিনিধি ইয়াহিয়া মারুফ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি ও সিলেট অঞ্চলের খেলার ম্যাচ কমিশনার ইলিয়াছ ফুলু।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘আজকের এই ফুটবল খেলাকে শুধু খেলার দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, বিশেষ করে নারীদের ফুটবল, এটি নারী জাগরণের একটি মাধ্যম। এক সময় ভাবাই যেত না যে নারীরা ফুটবল খেলবে, কিন্তু আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পাওয়া যাচ্ছে নারী ফুটবলে। এটি নারীদের আত্মসম্মান, ক্ষমতায়ন, অধিকার ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠার মাধ্যম। এই উদ্যোগে নারীদের বিকাশ আরও গতিশীল হবে।’

প্রথম আলো ও স্টার নিউজের এই আয়োজন দেশের নারীদের এগিয়ে নিতে ভূমিকা রাখবে মনে করেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন। তিনি বলেন, ‘সিলেটে পুরুষ ফুটবলাররা জাতীয় ও বয়সভিত্তিক পর্যায়ে সফল হলেও নারীরা পিছিয়ে ছিল। এই আয়োজনের মাধ্যমে উদীয়মান নারী ফুটবলাররা পারফরম্যান্স প্রদর্শনের সুযোগ পাবে এবং বিজয়ী দল ঢাকায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।’

টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, ‘প্রথম আলো সামাজিক দায়বদ্ধতা থেকে পত্রিকা প্রকাশের বাইরে নানা উদ্যোগ নেয়। এই টুর্নামেন্ট শুধুমাত্র ফুটবল খেলা নয়, বাংলাদেশের প্রতিটি মেয়ের এগিয়ে যাওয়ার প্রতীক। প্রথম আলো ও স্টার নিউজ যৌথভাবে এই টুর্নামেন্টটি আয়োজিত করছে এবং এটি দেশের অন্যতম বড় একাডেমি ভিত্তিক টুর্নামেন্ট হিসেবে গড়ে উঠবে। সিলেট ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহায়তার জন্য বিশেষভাবে ধন্যবাদ।’

বক্তব্য পর্ব শেষে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সিলেট পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিলেট পর্বের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার প্রথমটিতে মুখোমুখি হয়েছে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি, মৌলভীবাজার ও রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি, সিলেট। বেলা তিনটায় দ্বিতীয় ম্যাচে সিলেট সুগন্ধা ফুটবল একাডেমির প্রতিপক্ষ মৌলভীবাজারের সিএসএ ফুটবল একাডেমি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »