● ●


ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা

ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তিতে আবেদন শুরু হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীরা এই মেধাবিকাশ বৃত্তির জন্য আবেদন করতে পারবে। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ৮ হাজার টাকা এবং মাসে ৫ হাজার টাকা বৃত্তি পাবে। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।

ব্র্যাক মেধাবিকাশ বৃত্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্না বাস্তবায়নে সহায়তা করার জন্য ব্র্যাকের নিজস্ব অর্থায়নে বৃত্তি প্রদানের উদ্দেশে মেধাবিকাশ বৃত্তি কার্যক্রম।

* আবেদনকারী শিক্ষার্থীদের ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সরকারি–বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত বিবেচিত হতে হবে।

* পরিবারের মাসিক আয় ২০ হাজার টাকা বা কম হতে হবে।

বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীকে এককালীন ৮ হাজার টাকা বৃত্তি প্রদান করবে ব্র্যাক। মাসে মাসে ৫ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।

ক. শিক্ষার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে

খ. শিক্ষার্থীকে আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে আসতে হবে

গ. সরকারি–বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে

ঘ. ব্র্যাক কর্মসূচির অন্তর্ভুক্ত সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে

ঙ. শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্র্যাক গ্র্যাজুয়েট ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (যেমন শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী) শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য।

* শিক্ষাবর্ষ/সেশন: এ বৃত্তি শুধু সেই শিক্ষার্থীদের জন্য, যারা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে (Session: 2026-27) সরকারি বা বেসরকারি কলেজে নতুন ভর্তি হয়েছেন।

* সঠিক তথ্য প্রদান: আবেদনের প্রতিটি অংশ অত্যন্ত মনোযোগ সহকারে পূরণ করতে হবে। বিশেষ করে এসএসসি পরীক্ষার জিপিএ এবং কলেজে ভর্তিসংক্রান্ত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে।

* ডকুমেন্ট স্ক্যানিং: প্রয়োজনীয় সব মূল সার্টিফিকেট, নম্বরপত্র এবং কলেজে ভর্তি নিশ্চিতকরণের কপির পরিষ্কার স্ক্যান কপি (পিডিএফ/জেপিইজি ফরম্যাটে) আপলোড করতে হবে। ঝাপসা বা অস্পষ্ট ছবি আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

* পারিবারিক আয়ের বিবরণ: পরিবারের মাসিক বা বার্ষিক আয়ের তথ্য প্রদানের ক্ষেত্রে সত্যতা বজায় রাখতে হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে এর সাপেক্ষে প্রমাণাদি যাচাই করা হতে পারে।

* যোগাযোগের মাধ্যম: ফর্মে ব্যবহৃত মোবাইল নম্বর এবং ই–মেইল ঠিকানাটি অবশ্যই সচল থাকতে হবে, যাতে পরবর্তী সময়ে যেকোনো প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করা যায়।

* সতর্কীকরণ: ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে যেকোনো পর্যায়ে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

আবেদনের আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন:




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »