শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চোর চক্র সক্রিয় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
প্রকাশ: ১১ আগস্ট, ২০২২, ১০:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চোর চক্র সক্রিয় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ

পুলিশ টহল ও মাইকিং করেও চুরি বন্ধ যাচ্ছে না কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। বুধবার সকালেও চুরি হয়েছে চিকিৎসা নিতে আসা রোগীর অভিভাবক মর্জিনা খাতুনের নগদ টাকা, মোবাইল,আইডি কার্ড। চুরি বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে জানালেন কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।
জানা যায়, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তবিভাগ ও বহি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রায়ই চুরি শিকার হয়ে থাকেন। এর আগে হাতে নাতে চোরও ধরা পড়েছে কয়েকবার। তবে পুলিশ থানা পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দেন বলে অভিযোগ তাদের। বুধবার সকালেও চুরি হয়েছে মর্জিনা খাতুন নামের এক রোগীর অভিভাবকের। তিনি বলেন,সকালে মেয়েকে ডাক্তার দেখাতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর টিকিট নিয়ে টাকা দিতে গিয়ে দেখি ব্যাগে টাকা নাই। এরপর বুঝতে পারলাম ব্যাগে থাকা মোবাইল ও ভোটার আইডি কার্ডটিও চোরেরা নিয়ে গেছেন। মর্জিনা খাতুন কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডের বাসিন্দা।
বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, চুরি ঠেকাতে প্রতিদিন মাইকিং করা হয়। এসব ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে এর আগেই। এছাড়া নিরাপত্তার জন্য পুলিশ ও চাওয়া হয়েছিল। তবে লোকবল সংকট দেখিয়ে পুলিশ দেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে সংসদ সদস্যের কথায় এখন পুলিশ ও টহল দিচ্ছেন।
এ প্রসঙ্গে মডেল থানার উপপরিদর্শক মোঃ হাসানুর রহমান জানান, এখন থেকে প্রতিদিন সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১২ পর্যন্ত ডিউটি করবে পুলিশ। ডিউটিতে ছিলেন উপপরিদর্শক প্রসেনজিতসহ সঙ্গীয় ফোর্স। তিনি বলেন, চুরি ভিতরে হলে পুলিশ কি করবে। পুলিশ তো বাইরে ডিউটিতে ছিলেন।

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
০১৭০৪৫৩২০২০




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »