শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যুব কনভেনশনে পীর সাহেব চরমোনাই
ছাত্রছাত্রীদের নাস্তিক বানানোর ষড়যন্ত্র থেকে ফিরে আসুন
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছাত্রছাত্রীদের নাস্তিক বানানোর ষড়যন্ত্র থেকে ফিরে আসুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। দেশে বিষাক্ত রাজনীতির চর্চা চলছে। এক দল আরেক দলের কাছে নিরাপদ না হলেও ইসলামী আন্দোলন সকলের কাছে গ্রহণযোগ্য। এ দৃষ্টান্ত গত ২ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে দেশবাসী দেখেছে। তিনি বলেন, দেশ স্বাধীনতার ৫১ বছর পরেও মানুষ ভোটাধিকার, ভাতের অধিকারের জন্য আন্দোলন করছে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। ইসলামী শিক্ষাকে সিলেবাসকে বিতাড়ন করা হয়েছে। ডারউইনের নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাসে সংযোজন করে ছাত্রছাত্রীদেরকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। তিনি ইসলামবিরোধী যে কোন ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় দেশময় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
আজ শুক্রবার রাজধানীর গুলিস্তান শহিদ মতিউর রহমান পার্কে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৪র্থ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান। আরো বক্তব্য রাখেন, যুগ্ম মহসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, সাবেক মেয়রপ্রার্থী আলহাজ আব্দুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার। কনভেনশনে মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন সভাপতি পুন:মনোনীত হন, আতিকুর রহমান মুজাহিদ সহ-সভাপতি ও মুফতী মানসুর আহমদ সাকীকে সেক্রেটারী জেনারেল মনোনীত করে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, শিক্ষা সিলেবাসকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা করছে। ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সিলেবাসে। তিনি বলেন, ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পুর্বপুরুষদেরকে বানর বানাবার চক্রান্ত হচ্ছে। তিনি বলেন, মোদির অভিপ্রায় সিলেবাসের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করলে ঈমানদার ও দেশপ্রেমিক জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »