শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাত্রলীগের সংঘর্ষে রক্তাক্ত পবিপ্রবি, আহত ১০
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২২, ১১:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের সংঘর্ষে রক্তাক্ত পবিপ্রবি, আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি : ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে রক্তাক্ত হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির অনুসারী ও পদবঞ্চিত নেতাকর্মীর মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার রাতের এ ঘটনার রেশ কাটেনি আজ বৃহস্পতিবারও। এ দিন সকালেও ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়েছে। পরিস্থিতি থমথমে, যে কোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আছেন সাধারণ শিক্ষার্থীরা। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হলে বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ করা হয়। এ কর্মসূচিতে যোগ না দেওয়ার অভিযোগে ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বিকে মারধর করা হয়। গুরুতর আহত হলে তাকে পবিপ্রবির হেলথ কেয়ারে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে নতুন কমিটির অনুসারীদের সঙ্গে পদবঞ্চিত নেতাকর্মী ও বহিরাগতদের ব্যাপক সংঘর্ষ বাধে। এতে আহতদের মধ্যে সোহেল রানা, জাহিদ হাসান, রাফসান, মেহেদী হাসান, জাহিদ হোসেন, সানিউল ইসলামসহ সাতজনের অবস্থা গুরুতর।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা আমাকে সভাপতি এবং মেহেদী হাসান তারেককে সাধারণ সম্পাদক করেন। কমিটি ঘোষণার পর সবাইকে ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান করি। কিন্তু একটি পক্ষ ঐক্যের ডাকে সাড়া না দিয়ে গত ১৪ ও ১৬ ডিসেম্বর পাল্টা কর্মসূচি ঘোষণা করে। বুধবার তারা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে পদধারী নেতাকর্মীর ওপর হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক পদবঞ্চিত এক নেতা বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা করলে আগে থেকে সবাইকে জানাতে হবে। তা না করে আকস্মিক আনন্দ মিছিলের আয়োজন হয়। এতে উপস্থিত থাকতে না পারায় গোলাম রাব্বি নামে এক কর্মীকে মারধর করেন শাখা সভাপতি আরাফাত। এ অন্যায় কাজের প্রতিবাদ করতে গেলে সংঘর্ষ বাধে। আমরা পদবঞ্চিতরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সন্তোষ কুমার বসু জানান, পরিস্থিতি শান্ত আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »